...
শিরোনাম
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায় ⁜ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার ⁜ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি ⁜ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি ⁜ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া ⁜ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে ⁜ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী? ⁜ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা ⁜ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা ⁜ বন্ধুত্বের শক্তিতে রাজনীতির পথে—দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর পাশে স্কুলজীবনের সহপাঠীরা ⁜ ভোটের আগমুহূর্তেও ইসলামি জোটের দরজা খোলা—জামায়াতকে কড়া বার্তা ইসলামী আন্দোলনের প্রার্থীর ⁜ পরিবেশ রক্ষার সিদ্ধান্তে নিস্তব্ধ সেন্ট মার্টিন, নয় মাস পর্যটকশূন্য দ্বীপে জীবিকা সংকটের আশঙ্কা ⁜ ৫৪ বছরের ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে নতুন পথে হাঁটার ডাক—কুমিল্লায় ডা. শফিকুর রহমান ⁜ বুড়িচংয়ে জামায়াত আমিরের মহাসমাবেশ আজ, জনজোয়ারে প্রস্তুত নিমসার কলেজ মাঠ ⁜ জাতিসংঘ পিসিবির ভাইস চেয়ার বাংলাদেশ ⁜ নির্বাচন সামনে রেখে কুমিল্লায় সন্ত্রাসবিরোধী ঝাঁপ, ৩৪৩ জন চিহ্নিত ⁜ লালমাইয়ে রাজনৈতিক অস্থিরতা ত্যাগী বিএনপি নেতার জামায়াতে যোগদান ঘিরে তোলপাড় ⁜ বরুড়ায় প্রকাশ্য হামলায় প্রাণ গেল বিএনপি কর্মীর রাজনীতি ও জমি বিরোধে রক্তাক্ত আগানগর ⁜ মনোহরপুরে আতঙ্কের রাজত্ব একের পর এক হামলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ⁜ শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, শতাধিক আহত ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 17 Dec 2025, 10:16 PM

হাদিকে গুলি করা পলাতক ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে ‘রেন্ট-এ-কার’ ব্যবসায়ীর ৩ দিনের রিমান্ড News Image


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে গ্রেফতারের পর নুরুজ্জামানকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল বিভাগের পরিদর্শক ফয়সাল আহমেদ।


রিমান্ড আবেদনে বলা হয়, হাদিকে গুলি করার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সোর্সের তথ্য অনুযায়ী, নুরুজ্জামান নোমানী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ফয়সালকে পালাতে মাইক্রোবাস সরবরাহ করে সহায়তা করেন।


শুনানিকালে তদন্ত কর্মকর্তা জানান, গাড়ি দেওয়ার মাধ্যমে প্রধান আসামির পালানোর পথ সহজ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর।


নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত তার বক্তব্য শোনেন। তিনি বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফয়সালের সঙ্গে তার পরিচয়। আগে একাধিকবার তার ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠান থেকে গাড়ি ভাড়া নিয়েছে ফয়সাল। সাটুরিয়া যাওয়া-আসা এবং আলাউদ্দিন পার্কে আসার কথাও জানান তিনি। তবে দাবি করেন, গত তিন মাসে তাদের কোনো সরাসরি সাক্ষাৎ হয়নি।


তিনি আরও বলেন, সর্বশেষ বুধবার ফয়সাল তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া যায় এবং পরে আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার আবার গাড়ি চাইলে নিজের গাড়ি না থাকায় পরিচিত সুমনকে ট্রিপটি দেন। আদালতের প্রশ্নে তিনি জানান, ওই ড্রাইভার বর্তমানে ডিবির হেফাজতে আছে।


ঘটনার বর্ণনায় নুরুজ্জামান বলেন, ফয়সাল ফোন করে জানান, বিয়ের পর পারিবারিক ঝামেলা চলছে এবং মৎস্যভবনে গাড়ি পাঠাতে বলেন। পরে গাড়িটি আগারগাঁওয়ের বিএনপি বাজারে পাঠানোর কথাও বলেন তিনি। ফয়সালের চেহারা নিয়েও মন্তব্য করেন—আগে লম্বা চুল ছিল, এখন টিভিতে ছোট চুল দেখছেন।


বিচারক তাকে তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, রিমান্ড শাস্তি নয়। এরপর আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।


উল্লেখ্য, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রোববার রাতে পল্টন থানায় পরিবারের সম্মতিতে মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলায় এ পর্যন্ত ফয়সালের মা-বাবা, স্ত্রী ও শ্যালকসহ আটজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এর আগে ফয়সালের সহযোগী কবিরের সাত দিন, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ডও দেওয়া হয়েছে।


গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।



ক্যাটেগরি: জাতীয় ট্যাগ: জাতীয়

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...

নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...

ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...

বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...

বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...

ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...

ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে
ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্...

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম...

বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী?
বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্...

মনীষা বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মই প্রতীকে মনীষ...

প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা
প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের...

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের উদ্যোগে “রোড টু প্রেসিডেন্টস রোভার স্কাউট” শীর্ষক একদিনব্যাপী...

কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা
কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়...

কুমিল্লা অঞ্চলের অন্তর্ভুক্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষিতে যুক্ত হয়েছে নতুন ও লাভজনক ফসল স্ক...

বন্ধুত্বের শক্তিতে রাজনীতির পথে—দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর পাশে স্কুলজীবনের সহপাঠীরা
বন্ধুত্বের শক্তিতে রাজনীতির পথে—দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহ...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প...

ভোটের আগমুহূর্তেও ইসলামি জোটের দরজা খোলা—জামায়াতকে কড়া বার্তা ইসলামী আন্দোলনের প্রার্থীর
ভোটের আগমুহূর্তেও ইসলামি জোটের দরজা খোলা—জামায়াতকে কড়া বার্ত...

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্র...

পরিবেশ রক্ষার সিদ্ধান্তে নিস্তব্ধ সেন্ট মার্টিন, নয় মাস পর্যটকশূন্য দ্বীপে জীবিকা সংকটের আশঙ্কা
পরিবেশ রক্ষার সিদ্ধান্তে নিস্তব্ধ সেন্ট মার্টিন, নয় মাস পর্য...

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের অজুহাতে দীর্ঘ সময়ের জন্য সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধের সি...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
➤ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
➤ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি
➤ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি
➤ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া
➤ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে
➤ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী?
➤ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা
➤ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা
➤ বন্ধুত্বের শক্তিতে রাজনীতির পথে—দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর পাশে স্কুলজীবনের সহপাঠীরা
➤ ভোটের আগমুহূর্তেও ইসলামি জোটের দরজা খোলা—জামায়াতকে কড়া বার্তা ইসলামী আন্দোলনের প্রার্থীর
➤ পরিবেশ রক্ষার সিদ্ধান্তে নিস্তব্ধ সেন্ট মার্টিন, নয় মাস পর্যটকশূন্য দ্বীপে জীবিকা সংকটের আশঙ্কা
➤ ৫৪ বছরের ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে নতুন পথে হাঁটার ডাক—কুমিল্লায় ডা. শফিকুর রহমান
➤ বুড়িচংয়ে জামায়াত আমিরের মহাসমাবেশ আজ, জনজোয়ারে প্রস্তুত নিমসার কলেজ মাঠ
➤ জাতিসংঘ পিসিবির ভাইস চেয়ার বাংলাদেশ
➤ নির্বাচন সামনে রেখে কুমিল্লায় সন্ত্রাসবিরোধী ঝাঁপ, ৩৪৩ জন চিহ্নিত
➤ লালমাইয়ে রাজনৈতিক অস্থিরতা ত্যাগী বিএনপি নেতার জামায়াতে যোগদান ঘিরে তোলপাড়
➤ বরুড়ায় প্রকাশ্য হামলায় প্রাণ গেল বিএনপি কর্মীর রাজনীতি ও জমি বিরোধে রক্তাক্ত আগানগর
➤ মনোহরপুরে আতঙ্কের রাজত্ব একের পর এক হামলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
➤ শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, শতাধিক আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir