...
শিরোনাম
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি ⁜ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের ⁜ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ⁜ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি ⁜ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার ⁜ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার ⁜ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া ⁜ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা ⁜ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা ⁜ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ ⁜ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ⁜ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ⁜ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার ⁜ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন ⁜ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি ⁜ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন ⁜ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার ⁜ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান ⁜ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির ⁜
Author Photo

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jun 2026, 9:48 PM

ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে মানবিক উদ্যোগ News Image



দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর্থনৈতিক সংকটের প্রতীক। সেই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। কুমিল্লার দেবীদ্বারে ৩৮ জন ক্যানসার রোগীকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি ভেষজ গাছের চারা এবং ফল ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে ‘রেইজ ইয়োর হ্যান্ডস ফর নিডস ক্যানসার পেশেন্টস গ্রুপ’-এর উদ্যোগে এবং দেবীদ্বার উপজেলা জনকল্যাণ সংঘের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ক্যানসার আক্রান্ত মানুষের শুধু ওষুধ নয়, প্রয়োজন মানসিক শক্তি ও সামাজিক সহযোগিতা। সমাজের সম্মিলিত সহমর্মিতা তাদের জীবনযুদ্ধে নতুন সাহস যোগাতে পারে।

তিনি বলেন, ক্যানসার একটি মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবারের জন্য বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। তাই সমাজের সামর্থ্যবান মানুষদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।

রোগীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিজেদের রোগী নয়, যোদ্ধা হিসেবে ভাবুন। আত্মবিশ্বাস ও মনোবল ধরে রাখতে পারলে জীবনযুদ্ধ জয়ের সম্ভাবনা আরও বেড়ে যায়।’

ঢাকা বাংলা সরকারি কলেজের অধ্যাপক ড. জেসমিন পারভীন সীমার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, সমাজসেবক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান এবং দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

এ সময় ক্যানসার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন ডা. মো. আল আমিন ও ডা. মো. সাহেদ কামাল।

অনুষ্ঠানে গলা, ফুসফুস, স্তন, জরায়ু, রক্ত ও মস্তিষ্কের ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত ৩৮ জন রোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তাদের মাঝে ক্যানসার প্রতিরোধী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন ভেষজ ও ঔষধি গাছের চারা এবং নানা ফল ও সবজির বীজ বিতরণ করা হয়। এসব গাছের পরিচর্যা ও দৈনন্দিন ব্যবহারের বিষয়ে রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে আবেগঘন কণ্ঠে অধ্যাপক ড. জেসমিন পারভীন সীমা বলেন, ‘আমি নিজেও একজন ক্যানসারযোদ্ধা। নিজের অভিজ্ঞতা থেকে সমাজের প্রতি সামান্য দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারা এবং তাদের সংগ্রামের অংশ হতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে কোনো ক্যানসার রোগীকেই একা লড়াই করতে হবে না।’



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা ট্যাগ: কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...

চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...

কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...

কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...

খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...

দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...

কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...

বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...

বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...

জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...

মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...

শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...

যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...

পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...

ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...

এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...

বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...

যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
➤ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
➤ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
➤ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
➤ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
➤ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
➤ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
➤ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
➤ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
➤ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
➤ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
➤ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
➤ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার
➤ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন
➤ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
➤ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি
➤ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন
➤ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার
➤ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান
➤ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir