প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Dec 2025, 10:23 PM
কুমিল্লায় নতুন প্রজন্মের বিতর্কীদের মঞ্চ–বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির (বিএনডিএস) আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ‘যুক্তির আলপনায় আঁকি মুক্তির ক্যানভাস’ স্লোগানকে ধারণ করে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের উন্মুক্ত মঞ্চে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংসদীয় বিতর্ক প্রদর্শনী, যুক্তি ও নেতৃত্ব নিয়ে বিশেষ আলোচনা এবং তরুণ বিতার্কিকদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের বিতর্ক পরিষদের সাবেক মডারেটর প্রফেসর আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক ও আহ্বায়ক শরিফ হোসেন, বিএনডিএস'র সদস্য সচিব রিফাক আহমেদ, উপদেষ্টা (বিতর্ক) আবদুল্লাহ আল-আমিন, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মো. কাইয়ূম হোসেন ও মো. শরিফ ইসলাম প্রমুখ।
বিএনডিএস'র যুগ্ম সদস্য সচিব মো. ইসরাফিল অনুষ্ঠানে সংগঠনটির কার্যক্রম, কর্মপরিকল্পনা ও লক্ষ্য-উদ্দেশ্য পাঠ করেন। তিনি বলেন, “আজকের বিশ্বে শুধু বইয়ের জ্ঞান নয়, প্রয়োজন মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্য উপস্থাপন করার সাহস। বিতর্ক শেখায় কিভাবে জনসমক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে হয়, শব্দকে অর্থবহ করে বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হয়। এটি আমাদের যুক্তি নির্মাণ, বিশ্লেষণ ও মতবিরোধ মোকাবিলার দক্ষতা দেয় এবং একজন মানুষকে চিন্তাশীল, সাহসী ও নেতৃত্বদানে সক্ষম করে তোলে।”
বিএনডিএস-এর আত্মপ্রকাশ কুমিল্লায় বিতর্ক ও নেতৃত্ব বিকাশে নতুন ধারা সূচনা করেছে, যেখানে তরুণরা তাদের চিন্তা ও কণ্ঠ প্রকাশের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্...
মনীষা বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মই প্রতীকে মনীষ...
প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের...
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের উদ্যোগে “রোড টু প্রেসিডেন্টস রোভার স্কাউট” শীর্ষক একদিনব্যাপী...
কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়...
কুমিল্লা অঞ্চলের অন্তর্ভুক্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষিতে যুক্ত হয়েছে নতুন ও লাভজনক ফসল স্ক...
বন্ধুত্বের শক্তিতে রাজনীতির পথে—দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প...
ভোটের আগমুহূর্তেও ইসলামি জোটের দরজা খোলা—জামায়াতকে কড়া বার্ত...
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্র...
পরিবেশ রক্ষার সিদ্ধান্তে নিস্তব্ধ সেন্ট মার্টিন, নয় মাস পর্য...
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের অজুহাতে দীর্ঘ সময়ের জন্য সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধের সি...
৫৪ বছরের ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে নতুন পথে হাঁটার ডাক—কু...
বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান বেইনসাফি, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতিকে দেশের সবচেয়ে বড় সংকট হিসেবে আখ...
বুড়িচংয়ে জামায়াত আমিরের মহাসমাবেশ আজ, জনজোয়ারে প্রস্তুত নিম...
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিরাজ করছে উ...
জাতিসংঘ পিসিবির ভাইস চেয়ার বাংলাদেশ
জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসিবি) ২০২৬ সালের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহ...
নির্বাচন সামনে রেখে কুমিল্লায় সন্ত্রাসবিরোধী ঝাঁপ, ৩৪৩ জন চি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা জেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে আইনশৃ...
লালমাইয়ে রাজনৈতিক অস্থিরতা ত্যাগী বিএনপি নেতার জামায়াতে যোগদ...
কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বেরিয়ে এক ত্যাগী যুব নেতার বাংলাদেশ জ...
বরুড়ায় প্রকাশ্য হামলায় প্রাণ গেল বিএনপি কর্মীর রাজনীতি ও জমি...
কুমিল্লার বরুড়া উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসা ও জমি বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলার...