প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jan 2026, 10:04 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে শনিবার কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র ও দলীয় মনোনয়নবঞ্চিত তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন কুমিল্লা-৯ আসনের সামিরা আজিম দোলা ও ড. রশিদ আহমেদ হোসাইনী এবং কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া।
কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন বাতিলের পেছনে ঋণ খেলাপিসহ আইনগত জটিলতার কথা জানিয়েছে নির্বাচন কার্যালয়। উল্লেখ্য, তিনি ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি। ওই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। দলীয় মনোনয়ন না পেলেও মোবাশ্বের বিএনপির নামে মনোনয়নপত্র ক্রয় করেন। সাম্প্রতিক সময়ে কুমিল্লা নিয়ে তার বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়, যা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
কুমিল্লা-৯ আসনে সামিরা আজিম দোলা দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা প্রয়াত কর্নেল আজিমের কন্যা। তবে বিএনপি এ আসনে মনোনয়ন দেয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালামকে। দোলার জনপ্রিয়তা থাকলেও দল শেষ পর্যন্ত আবুল কালামের ওপর আস্থা রাখে। এর আগে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে দোলা হামলার শিকার হন। দলীয় সমঝোতার উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক ডাকসু সদস্য, যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ও নেক্সাস গ্রুপের পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নও বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন বাতিলের ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌশলগত হিসাব-নিকাশ নতুন করে শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...
দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্...
কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গোমতী নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে প্রকৃতির এক নতুন আকর্ষণ।...
রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে...
রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গ...
পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চ...
‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শ...
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বির...
শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বা...
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের রূপান্তরের প্রয়োজন বলে মন্...