প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Feb 2026, 11:37 PM
পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা সদর উপজেলার বাদশা মিয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যতে নিয়ম মেনে ক্রয় ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেন।
এ ছাড়া বাজারে স্বচ্ছতা নিশ্চিত ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...
দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্...
কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গোমতী নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে প্রকৃতির এক নতুন আকর্ষণ।...
রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে...
‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শ...
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বির...
শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বা...
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের রূপান্তরের প্রয়োজন বলে মন্...
রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ...
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ ন...
নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়ন...
অবশেষে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি...
কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তা...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস...
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা—মহাসড়কে প্রাণ গেল...
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হ...
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি — নেতৃত্বে “জাতীয় ঐক্...
বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ...
বরুড়ায় ‘ভূমিধস জয়ের’ পর তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা, ঐক্যের...
বরুড়া আসনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা...
শপথ অনুষ্ঠানের আগে ঢাকায় ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা, দ্ব...
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাজ্যের মন্ত্রী সীমা মালহোত্রা সোমবার (১৬ ফেব্রুয়ারি) সর...