প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 10:08 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ন্যাশনাল ব্যাংক পিএলসি কর্তৃক “মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড”-এর অনুকূলে ৬৪৭ কোটি টাকার কথিত ঋণ জালিয়াতির ঘটনায় তার নাম জড়িয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
জাকারিয়া তাহের সুমন দাবি করেন, উক্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। ঋণ জালিয়াতি কিংবা কোনো ধরনের অনিয়মের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও জানান, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি বরাবরই অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত বোর্ড সভায় অনলাইনে অংশগ্রহণ করে তিনি একাধিকবার নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন এবং সেসব বিষয়ে লিখিতভাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ অভিযোগও দাখিল করেছেন।
এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও কুমিল্লার কয়েকটি স্থানীয় পত্রিকা কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই আমাকে শিরোনাম করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী।”
ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও পেশাদার আচরণের আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো সত্যতা যাচাই করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...
দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্...
কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গোমতী নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে প্রকৃতির এক নতুন আকর্ষণ।...
রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে...
রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গ...
পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চ...
‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শ...
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বির...
শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বা...
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের রূপান্তরের প্রয়োজন বলে মন্...