প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 12:48 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চমকপ্রদ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও উচ্চ আদালতের স্থগিতাদেশে বৈধতা পেয়েছেন অন্তত ৩১ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে তাঁরা এবার নির্বাচনের মাঠে টিকে গেছেন।
এই ৩১ জনের মধ্যে কুমিল্লার চারজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন—কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৭ আসনের রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৯ আসনের আবুল কালাম এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
উচ্চ আদালতের আদেশে বৈধতা পাওয়া বাকি ২৭ জনের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিলেটের একাধিক আসনের প্রার্থীরা আছেন। এ ছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে এই তালিকায় রয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ১১ জন আদালতের আদেশে টিকে গেছেন। যশোর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীরা তাঁদের মধ্যে উল্লেখযোগ্য। পাশাপাশি জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির তিন প্রার্থীও এই তালিকায় রয়েছেন।
সিআইবির তথ্য অনুযায়ী, এসব প্রার্থী দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ঋণখেলাপিদের প্রার্থিতা বাতিলযোগ্য হলেও আদালতের স্থগিতাদেশের কারণে তাঁরা প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন।
এবারের নির্বাচনে দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে শুধুমাত্র ঋণখেলাপির কারণেই বাতিল হয়েছে ৮২ জনের প্রার্থিতা। সব মিলিয়ে বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। অপরদিকে, ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশের ৬৯টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ থাকছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। সংশোধিত আরপিও অনুযায়ী, নির্বাচিত হওয়ার পরও যদি কোনো সংসদ সদস্যের ঋণখেলাপির সত্যতা প্রমাণিত হয়, তবে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হতে পারে।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...