প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2025, 6:21 PM
কুমিল্লার মেয়ে তানহা বিনতে বাশার— বয়স খুব বেশি না, মাত্র বিশের কোঠায়। হাসিখুশি, মেধাবী, স্বপ্নবাজ এক তরুণী। কিন্তু ভালোবাসার নামে পাওয়া প্রতারণা, মানসিক যন্ত্রণার ভার সইতে না পেরে শেষ পর্যন্ত নিজের জীবনটাই কেড়ে নিলো সে।
ঘটনাটা শুধু একটা মেয়ের মৃত্যুর নয়, এটা এক নিঃস্বার্থ ভালোবাসার করুণ সমাপ্তি। আর এর কেন্দ্রে ছিল তার প্রিয় মানুষ, মনিল ফয়সাল সায়মন।
কলেজ থেকে শুরু, বিশ্ববিদ্যালয়ে গিয়েই বদলে গেলো গল্প
কুমিল্লার একটি কলেজে পরিচয় হয় সায়মন ও তানহার। শুরু হয় তাদের প্রেম। একসাথে হাসি, কফিশপে গল্প, ভবিষ্যতের স্বপ্ন— সবই ছিল সিনেমার মতো।
ভার্সিটিতে উঠেই সায়মন ভর্তি হয় ইউল্যাবে (ULAB), আর তানহা ভর্তি হয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে। দূরত্বটা ভালো লাগছিল না সায়মনের, তাই প্রেমিকার কাছে অনুরোধ— “তুমি ইউল্যাবে চলে এসো।”
ভালোবাসার টানে তানহা তাই নিজের বিশ্ববিদ্যালয় বদলে ভর্তি হয় ইউল্যাবে। তখনও জানতো না, এই সিদ্ধান্তটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে।
নতুন প্রেম, পুরনো সম্পর্কের অবহেলা
ভর্তি হওয়ার কিছুদিন পর থেকেই সম্পর্কের ভেতরে আসে টানাপোড়ন। সায়মন একসাথে অন্য এক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে।
তানহার প্রতি তার আগ্রহ কমতে থাকে, বারবার ইগনোর, মানসিক নির্যাতন, ঠান্ডা আচরণ— সবকিছু মিলে তানহার পৃথিবীটা যেন ভেঙে পড়ছিল।
তানহা বারবার চেয়েছে সায়মন যেন তাকে বিয়ে করে, যেন সম্পর্কটা একটা স্থায়ী রূপ পায়। কিন্তু সায়মন তখন ব্যস্ত ছিল নতুন ভালোবাসার মায়াজালে।
মৃত্যুর আগে শেষ কল
সবশেষে, একদিন তানহা বাবাকে ফোন করে বলে—
“বাবা, তুমি আসবে? আমি তোমার সঙ্গে যেতে চাই।”
বাবা রাজি হন। কিন্তু কিছুক্ষণ পরেই তানহার দ্বিতীয় কল—
“বাবা, আমাকে ক্ষমা করে দিও। তোমার সঙ্গে আর দেখা হবে না…”
তারপরই নীরবতা। বন্ধ ফোন। আর এক নির্জন ঘরে নিথর পড়ে ছিল তানহা— এক ভালোবাসার বিশ্বাসঘাতকতার শিকার।
ভালোবাসা, না মানসিক নির্যাতন?
তানহার বন্ধুরা বলছে, সায়মন দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে নির্যাতন করছিল। অন্যদিকে, সায়মন এখনো মুখ খুলেনি ঘটনার বিষয়ে।
তানহার পরিবার বলছে, “আমাদের মেয়ে বাঁচতে চেয়েছিল, শুধু একটু ভালোবাসা চেয়েছিল। সেই ভালোবাসাই তার মৃত্যুর কারণ হলো।”
সমাজের প্রশ্ন: দায় কার?
প্রেম তো মানুষকে বাঁচায়, শক্তি দেয়। কিন্তু যদি সেই প্রেমই কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তবে সেটা কি আদৌ ভালোবাসা?
তানহার এই অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার জন্য এক জাগরণ—
ভালোবাসা যেন না হয় মানসিক নির্যাতনের অন্য নাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...
দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্...
কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গোমতী নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে প্রকৃতির এক নতুন আকর্ষণ।...
রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে...
রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গ...
পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চ...
‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শ...
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বির...
শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বা...
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের রূপান্তরের প্রয়োজন বলে মন্...