প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2025, 10:06 PM
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফুঁসছে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন সড়কে শত শত নেতাকর্মী মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করেন—“ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই” ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো শহর।
মশাল মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন—
“আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই,”
“জেল-জুলুম কারাগারে—ইয়াছিন ভাই ইয়াছিন ভাই,”
“কুমিল্লার ঘরে ঘরে—ইয়াছিন ভাই।”
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে পাশে থাকা ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের মাঝে হতাশা নেমে এসেছে।
এদিকে, এই আসনে বিএনপির টিকিট পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
এর আগে, প্রার্থী তালিকা ঘোষণার রাতেই কান্দিরপাড় এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এমনকি আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাত ১২টা পর্যন্ত বন্ধ করে রাখেন তারা।
শুধু কুমিল্লা-৬ নয়, পাশের কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনেও মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার সমর্থকরা মঙ্গলবার বিকালে নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন,
“আমি নিজেও এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনিও আমাদেরই লোক। তাই এখন আমাদের কাজ—দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকা।”
মনোনয়ন বঞ্চিত হাজী আমিন উর রশিদ ইয়াছিন নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন,
“১৭ বছর ধরে দলের দুঃসময়ে পাশে ছিলাম, নেতাকর্মীদের জন্য কাজ করেছি। কিন্তু হয়তো হাইকমান্ডে আমার বিষয়ে সঠিক বার্তা পৌঁছায়নি। আমার সমর্থকরা সেই বার্তাই দিতে বিক্ষোভ করছে। তারা বিএনপিরই কর্মী—আমি আশা করছি, দল এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”
কুমিল্লার রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—দলের এই অভ্যন্তরীণ অস্থিরতা কি শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনী সমীকরণে নতুন মোড় আনবে?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...
দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্...
কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গোমতী নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে প্রকৃতির এক নতুন আকর্ষণ।...
রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে...
রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গ...
পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চ...
‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শ...
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বির...
শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বা...
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের রূপান্তরের প্রয়োজন বলে মন্...