প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 7 Nov 2025, 10:04 PM
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান—দুটি আন্দোলনের জন্ম হয়েছে প্রায় একই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
আসিফ বলেন,
“স্বাধীনতার পর ন্যায়ভিত্তিক ও কার্যকর রাষ্ট্র গঠনে ব্যর্থতা—এই দুটি আন্দোলনের মূল পটভূমি তৈরি করেছে। ১৯৭৫-এর মতোই, ২০২৪ সালেও জনগণের ক্ষোভ জমে ওঠেছিল দুর্নীতি, বৈষম্য আর শাসনব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে থাকা ব্যক্তিরা যখন ক্ষমতার অপব্যবহার ও লুটপাটে জড়িয়ে পড়েন, তখনই ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের জন্ম হয়। প্রায় একই বাস্তবতা ২০২৪ সালের জুলাইয়েও পুনরাবৃত্তি ঘটে—যা আবারও প্রমাণ করে জনগণের চাওয়া থেকে বিচ্যুত হলে ইতিহাস নিজেই পরিবর্তনের দাবি তোলে।
জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে উপদেষ্টা বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কল্যাণমুখী রাজনীতির প্রবর্তক। তিনিই শক্তিশালী রাষ্ট্র কাঠামো ও কার্যকর প্রতিষ্ঠান গঠনের সূচনা করেন। আজও বাংলাদেশ তাঁর স্থাপিত ভিত্তির ওপর এগিয়ে চলেছে।”
তিনি মনে করেন, ১৯৭৫ সালের পর বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করে—সামরিক বাহিনীকে শক্তিশালী করা, প্রশাসনিক কাঠামো গঠন ও আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে। এই প্রক্রিয়া আজও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে আছে।
আলোচনায় আরও অংশ নেন—আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, কবি ও রাজনৈতিক চিন্তাবিদ ফরহাদ মজহার, বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।
আলোচনায় বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং এটি ছিল নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনার পুনর্জাগরণ—যা বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...
দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্...
কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গোমতী নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে প্রকৃতির এক নতুন আকর্ষণ।...
রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে...
রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গ...
পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চ...
‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শ...
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বির...
শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বা...
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের রূপান্তরের প্রয়োজন বলে মন্...
রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ...
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ ন...
নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়ন...
অবশেষে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি...
কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তা...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস...
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা—মহাসড়কে প্রাণ গেল...
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হ...
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি — নেতৃত্বে “জাতীয় ঐক্...
বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ...
বরুড়ায় ‘ভূমিধস জয়ের’ পর তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা, ঐক্যের...
বরুড়া আসনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা...