প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: কৃষি ও প্রকৃতি | প্রকাশ: 10 Nov 2025, 10:29 AM
কুমিল্লা, ৭ নভেম্বর ২০২৫:
সময়ের দাবি ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারকে ধারণ করে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত “প্রাকৃতিক পরিবেশ, বনাঞ্চল সংরক্ষণ ও ভোক্তা অধিকার” বিষয়ক এক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লা জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটে ঐতিহাসিক তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয়।
স্লোগান ছিল “পরিবেশের ভারসাম্য রক্ষা করবে তারুণ্য।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেদী হাসান আজিম, এক্স ক্যাডেট সার্জেন্ট , বাংলাদেশ যুব ওয়েলফেয়ারের চেয়ারম্যান ও পরিচালক রেটিনাল হাসপাতাল, কুমিল্লা।
তিনি তরুণদের নৈতিক দায়িত্ব, প্রজন্মচেতনা ও দেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত হবার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট ড. মো. শফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, কুমিল্লা সরকারি কলেজ এবং সাবেক ডেপুটি কন্ট্রোলার, কুমিল্লা শিক্ষাবোর্ড।
তিনি পরিবেশগত সংকট ও নাগরিক আচরণ নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করে বলেন,
“পরিবেশ হলো আমাদের অস্তিত্বের শেকড়; শেকড় যত সুদৃঢ়, জীবন তত সমুন্নত।”
বিশেষ অতিথি ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট ড. আবু জাহেদ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়।
বিশেষ অতিথি শ্রীমান সুসখা বসুধাম দাস, টেম্পল কমান্ডার, জগন্নাথ মন্দির, কুমিল্লা।তিনি যুব সমাজকে ভালো কাজে বেশি করে যুক্ত হওয়ার কথা বলতে গিয়ে অনুপ্রেরণার মূলক বক্তব্য তুলে ধরেন। যা ছিলো খুবই প্রাণ সঞ্চারণমূলক।
প্রধান আলোচক মো. আক্তার হোসেন, সভাপতি, কুমিল্লা এক্স ক্যাডেট এসোসিয়েশন, বক্তৃতায় বনাঞ্চল রক্ষার জরুরিতা, নগরায়নের চাপ এবং ভোক্তা অধিকারকে সামাজিক ন্যায়বোধের সাথে সংযুক্ত করে তুলে ধরেন।
বাংলাদেশ যুব ওয়েলফেয়ারের কেন্দ্রীয় সম্বনয়ক অনন্ত নির্জন ভূঁইয়া মামুন সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত উপস্থাপন করেন। সেই সাথে সংগঠনের নানাদিক তুলে ধরেন।বিশেষ করে কিভাবে তরুণদের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণ করা সম্ভব সেই বিষয়ে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা নয়ন দেওয়ানজি, এক্স ক্যাডেট আন্ডার অফিসার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। তিনি তার বক্তব্যে তরুণদেরকে উদ্দেশ্য করে বলেন, সময়ের সাথে যাতে এগিয়ে যাওয়া যায় ,পিছিয়ে থাকার উপায় নাই।
বিশেষ অতিথি জিয়াউল হাসান খান, এক্স ক্যাডেট আন্ডার অফিসার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।তিনি ও তার বক্তব্যে তরুণদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন।
বিশেষ অতিথি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন, কুমিল্লা উত্তর জেলা।তু্র্জ চৌধুরী শুভ, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক।উপস্হিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলী , কেন্দ্রীয় কমিটি ও কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু হানিফ সুজন, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সঞ্চালনা করেন এক্স ক্যাডেট সার্জেন্ট খাজিনা আক্তার ও এক্স ক্যাডেট আন্ডার অফিসার টিআই সাদেক।
তাদের উপস্থাপনায় অনুষ্ঠানটি শৃঙ্খলা, ভাবগাম্ভীর্য ও সৌকর্যময় পরিবেশে অগ্রসর হয়।
বক্তারা এক সুরে মত প্রকাশ করেন যে,
প্রকৃতি ও মানবজীবন পরস্পর অনিবার্যভাবে জড়িত।
পরিবেশ ধ্বংস মানে নিজেকে ছিন্ন করা।
তাই তরুণ প্রজন্মকে এগিয়ে এসে বনভূমি রক্ষা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ভোক্তা আচরণে নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানের শেষাংশে পরিবেশ, মানবিকতা এবং সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা শ্রোতাদের হৃদয়ে গভীর অনুরণন সৃষ্টি করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ...
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ ন...
নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়ন...
অবশেষে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি...
কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তা...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস...
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা—মহাসড়কে প্রাণ গেল...
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হ...
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি — নেতৃত্বে “জাতীয় ঐক্...
বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ...
বরুড়ায় ‘ভূমিধস জয়ের’ পর তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা, ঐক্যের...
বরুড়া আসনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা...
শপথ অনুষ্ঠানের আগে ঢাকায় ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা, দ্ব...
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাজ্যের মন্ত্রী সীমা মালহোত্রা সোমবার (১৬ ফেব্রুয়ারি) সর...
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়ে আগাম অভিনন্...
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন বা...
ভোটে ভরাডুবি প্রতিদ্বন্দ্বীর, দেবিদ্বারে বিপুল ব্যবধানে জয়ের...
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে একতরফা ফলাফলে বড় জয় তুলে নিয়েছেন শাপলা কলি প্রতীকের প্...
ভোটের ঝড়ে ক্ষমতায় বিএনপি জোট, তারেক রহমানের নেতৃত্বে সরকার গ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...
দুই আসনে চমক দেখাল খেলাফত মজলিস, শিবচর ও ফুলপুরে নিশ্চিত জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার রাতে দল...
চৌদ্দগ্রামে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার ঝড়, অধিকাংশ কেন্দ্র...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের দা...