প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 12 Feb 2026, 12:07 AM
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ির পাশের ওই খামারে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যুবদল নেতা বদরুল আমীনের মালিকানাধীন খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, বদরুল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। সম্প্রতি দিদারুল আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি সাময়িকভাবে ওই খামারে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানা গেছে এবং এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...
ভোটের প্রস্তুতিতে কুমিল্লা প্রস্তুত ১ হাজার ৪৯১ কেন্দ্রে পৌঁ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় শুরু হয়েছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয়...
একই দিনে দুই ভোট সংসদ নির্বাচন ও গণভোটে নতুন ইতিহাসের দ্বারপ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। পরিবর্তিত...
“দল বাঁচিয়েছি ত্যাগে, দখল নিয়েছে চাঁদাবাজরা”—দেবীদ্বারে বিএন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থ...
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল আহসান মুন্সী: ‘বক্তব্য...
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও স...
সমালোচনার মুখে পিছু হটল ইসি ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি
নানা মহলের আপত্তি ও রাজনৈতিক চাপের মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগের অবস্থান থেকে সরে এল...
গভীর রাতে রহস্যময় অভিযানে কুমিল্লায় পুকুর সেঁচে উদ্ধার আগ্নে...
কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় গভীর রাতে পরিচালিত অভিযানে পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্ন...
প্রবাসীর পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উত...
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ...
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...
নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই—ঢাকায় সোয়াতসহ সর্বোচ্চ নিরাপত্ত...
নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে সোয়াত মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানি...