প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Nov 2025, 12:42 AM
তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা এবং অন্যদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে দেশের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই আইন প্রয়োগকারী সংস্থাগুলি ইতোমধ্যেই তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নয় দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে। নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে আরও তিন দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কঠোর অবস্থানে থাকবে। প্রয়োজন হলে দেশের পরিস্থিতি অনুযায়ী সময়সীমা সমন্বয় করা হতে পারে বলেও তিনি জানান।
তিনি জানান, বর্তমানে ৩০ হাজার সেনা সদস্য মাঠে থাকলেও নির্বাচনের সময় সেনাবাহিনীর মোতায়েন বাড়িয়ে প্রায় ১ লাখ করা হবে। এছাড়া দায়িত্ব পালন করবে প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব এবং আনুমানিক সাড়ে ৫ লাখ আনসার সদস্য। নিরাপত্তা জোরদারে আনসার সদস্যদের অস্ত্র ও বডিক্যাম সরবরাহ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ইলেকশন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী তার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সরকার পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দেশে সরকার পতন কোনো তিনজন মানুষের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পরিবর্তন ঘটেছে। আপনারা দেখেছেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনও পালিয়েছে। এটি জনগণের ইচ্ছার ফসল।’
উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকে রোজার আগেই অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।
মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড বেইস পরিদর্শন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ...
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ ন...
নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়ন...
অবশেষে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি...
কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তা...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস...
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা—মহাসড়কে প্রাণ গেল...
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হ...
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি — নেতৃত্বে “জাতীয় ঐক্...
বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ...
বরুড়ায় ‘ভূমিধস জয়ের’ পর তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা, ঐক্যের...
বরুড়া আসনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা...
শপথ অনুষ্ঠানের আগে ঢাকায় ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা, দ্ব...
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাজ্যের মন্ত্রী সীমা মালহোত্রা সোমবার (১৬ ফেব্রুয়ারি) সর...
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়ে আগাম অভিনন্...
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন বা...
ভোটে ভরাডুবি প্রতিদ্বন্দ্বীর, দেবিদ্বারে বিপুল ব্যবধানে জয়ের...
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে একতরফা ফলাফলে বড় জয় তুলে নিয়েছেন শাপলা কলি প্রতীকের প্...
ভোটের ঝড়ে ক্ষমতায় বিএনপি জোট, তারেক রহমানের নেতৃত্বে সরকার গ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...
দুই আসনে চমক দেখাল খেলাফত মজলিস, শিবচর ও ফুলপুরে নিশ্চিত জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার রাতে দল...
চৌদ্দগ্রামে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার ঝড়, অধিকাংশ কেন্দ্র...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের দা...