প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Nov 2025, 10:03 PM
বাংলাদেশের রাজনীতিতে বয়ে যাচ্ছে তীব্র ঝড়। মানবতা-বিরোধী অপরাধে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড—এমন বিস্ফোরক রায় ঘোষণা হতেই তোলপাড় দেশের রাজপথ থেকে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মানবাধিকার কমিশন ইতিমধ্যেই সরব, আওয়ামি লিগ ক্ষোভে উথলে উঠেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই মুখ খুলেছে চিন—আর তাদের বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এক স্পষ্ট বার্তা দিয়েছেন—
“এটা বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। আমরা চাই বাংলাদেশ স্থিতিশীলতা, সংহতি ও উন্নয়নের পথে এগিয়ে যাক।”
সঙ্গে আশ্বাস—প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই বদ্ধপরিকর বেজিং।
কূটনৈতিক মহলের মতে, চিনের এই সতর্ক নীরবতা ও ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে পাশ কাটিয়ে যাওয়ার স্টান্স কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের ধারণা, বেজিং হয়তো পরিস্থিতিকে কাজে লাগিয়ে মহম্মদ ইউনুসের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে। এমনকি এটা চিনের বৃহত্তর ভূ-রাজনৈতিক কৌশলেরও অংশ হতে পারে—এমন তত্ত্বও ঘোরাফেরা করছে।
অন্যদিকে, রায় ঘোষণার পর তা একেবারে উড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা। তাঁর তীব্র প্রতিক্রিয়া—
“মৌলবাদী ও অনির্বাচিত সরকারের রায় অর্থহীন। নাটক চলছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। দেশের ইতিহাস পাল্টানোর ষড়যন্ত্র চলছে।”
তবে এখানেই জটিলতা। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার হাসিনার আছে ঠিকই, কিন্তু তাতে মহম্মদ ইউনুসের ট্রাইবুনালকে পরোক্ষভাবে স্বীকৃতি দিতে হবে—যা শুরু থেকেই মেনে নন তিনি ও তাঁর দল।
রাজনীতির এই বিস্ফোরক মুহূর্তে প্রশ্নটা উঠছেই—
বাংলাদেশ কি নতুন অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে?
আওয়ামি লিগের শীর্ষ নেতা মহিবুল হাসান চৌধুরীর উদ্বেগমিশ্রিত মন্তব্য সেই আশঙ্কাকেই যেন আরও উসকে দিচ্ছে।
দেশে কি গৃহযুদ্ধের ছায়া ঘনাচ্ছে? আন্তর্জাতিক সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মাঝেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে প্রতিটি মুহূর্তে।
চিত্রনাট্য এখন আরও জটিল, আরও নাটকীয়—আর চোখ এখন পুরো দুনিয়ার বাংলাদেশের দিকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...