প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Dec 2025, 11:36 PM
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সামাজিক প্ল্যাটফর্ম ‘নাগরিক সমাজ’। শুক্রবার রাজধানীতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয় এবং ছায়ানট ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এসব ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি তোলেন।
প্রতিবাদ কর্মসূচিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। একইসঙ্গে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দিতে না পারার দায়ও তার ওপর বর্তায়। এ ব্যর্থতার রাজনৈতিক ও নৈতিক দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার জায়গাগুলোতে ধারাবাহিক হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। এসব অনাচারের বিরুদ্ধে রাজনৈতিক দল ও গণমাধ্যমকে আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, “গত ১৫ বছরে ঘটে যাওয়া বহু অন্যায় আমরা প্রথম আলোর মতো সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। বুদ্ধিবৃত্তিক চর্চার এসব জায়গাতেই কেন হামলা হচ্ছে—এই প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারকে অবশ্যই জবাবদিহির মধ্যে থাকতে হবে। ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি মানজুর আল মতিন, লেখক ও সরকারের সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...