প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 2 Feb 2026, 10:58 PM
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে। আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক আরও কমতে পারে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা সম্প্রসারিত হওয়ার আশা করছে সরকার।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় খসড়া প্রস্তুত করা হয়েছে এবং অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সামারি পাঠানো হয়েছে। সময়সূচি নিশ্চিত হওয়ায় ৯ ফেব্রুয়ারিতেই চুক্তিতে স্বাক্ষরের অনুমতি চাওয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, বর্তমানে বাংলাদেশের রেসিপ্রোকাল শুল্কহার ২০ শতাংশ। অন্যান্য অনেক দেশেও একই বা তার চেয়ে বেশি শুল্ক রয়েছে। আলোচনার মাধ্যমে এই হার কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে, তবে চূড়ান্তভাবে কত শতাংশ হবে, তা ৯ ফেব্রুয়ারির আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এর আগে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন প্রথমে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ এবং পরে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। তবে আলোচনার সুযোগ রেখে তৃতীয় দফা বৈঠকের পর গত বছরের ৩১ জুলাই এই হার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়। যদিও তখন কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। পরবর্তীতে শুল্ক আরও হ্রাস এবং মার্কিন তুলা ব্যবহৃত পোশাকে শুল্কমুক্ত সুবিধা আদায়ের লক্ষ্যে আলোচনা অব্যাহত থাকে, যা এবার চুক্তির দিকে গড়াচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এসব সুবিধা পেতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দিতে হয়েছে। এর অংশ হিসেবে আগামী কয়েক বছরে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, পাশাপাশি জ্বালানি তেল, এলএনজি, গম ও তুলা আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, বোয়িং কতগুলো উড়োজাহাজ কোন বছরে সরবরাহ করবে, দাম কত হবে এবং উড়োজাহাজের ভেতরের কনফিগারেশন কী হবে—এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। যুদ্ধবিমান কেনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধবিমান কখনোই এই চুক্তির আওতায় আসবে না, কারণ সামরিক বিষয় বাণিজ্য আলোচনার অংশ নয়।
এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নে জোর দিয়েছে। বাণিজ্য সচিব জানান, জাপানের সঙ্গে এফটিএ আলোচনা শেষ হয়েছে এবং আগামী ৬ ফেব্রুয়ারি তা স্বাক্ষরিত হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা সম্পন্ন হয়েছে, যা চলতি বছরেই চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বাজারেও প্রস্তাব পাঠানো হয়েছে।
রপ্তানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব বাণিজ্যে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭ শতাংশ ঘাটতি দেখা গেলেও বাংলাদেশের ক্ষেত্রে এর প্রভাব তুলনামূলকভাবে কম, প্রায় ১ দশমিক ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...
ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম...