প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 8:42 PM
কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ৯ জানুয়ারি রোজ শুক্রবার দুপুরে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটি দগ্ধ হয়। এতে অন্তত চারজনের মৃত্যু হয়, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার সময় সম্ভবত মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মর্মান্তিক এ ঘটনায় একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।
ওসি মজুমদার আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। এই ঘটনায় মহাসড়কে অস্থায়ী যানজট সৃষ্টি হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...
নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...
নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...
নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লা...
নারীর মর্যাদা, অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জোরদার করতে ফ্যামিলি কার্ড নারীদের নামে ইস্যু করা হ...
কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রো...
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজায় মানুষের ঢল নেমেছে। শুক্...
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...