প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 1:50 AM
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া
কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক পেয়েছেন অভি চন্দ্র শীল নামে এক স্কুল ছাত্র। এছাড়াও তিনি ৪১০০ মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছেন। এ কৃতিত্বের মাধ্যমে অভি চন্দ্র শীল জাতীয়ভাবে স্কুল পর্বে দেশের দ্রুততম মধ্যম বালক হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। তিনি উপজেলার কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির একজন মেধাবী ছাত্র এবং বরুড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের তলাগ্রামের বাসিন্দা প্রবাসী মানিক চন্দ্র শীল এবং গৃহিনী লক্ষ্মী রানী শীল এর দ্বিতীয় ছেলে। উপজেলায় এই প্রথম ক্রীড়ায় জাতীয় পর্যায়ের বীরত্বপূর্ণ এ শ্রেষ্ঠত্ব অর্জন করায় দ্রুততম মধ্যম বালক অভি শীলকে তার নিজ বিদ্যালয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অভি চন্দ্র শীল উপজেলা, উপ-অঞ্চল, অঞ্চল পর্যায়ে পর্যায়ক্রমে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় (বালক) কৃতিত্বের সাথে ১ম স্থান অর্জন করেন। পরবর্তীতে গত ২৭ জানুয়ারী দিনাজপুর জেলা শহরের গৌর মাঠে অনুষ্ঠিত স্কুল পর্বে উক্ত ইভেন্টে প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করেন তিনি। এছাড়াও ৪১০০ মিটার রিলে দৌড়ে ২য় স্থান অর্জন করে তিনি রৌপ্য পদক লাভ করেন। এর মধ্যে দিয়ে তিনি স্কুল পর্বে বাংলাদেশের দ্রুততম মধ্যম বালক হিসেবে স্বীকৃতি অর্জন করেন। পরে বীরত্বপূর্ণ সাফল্য বয়ে আনায় অভি চন্দ্র শীলকে কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পৃথক পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এদিকে প্রতিবেশী আঁখি রানী ভক্ত, মিতা রানী পাল সহ অনেকে জানায়, অভির এ কৃতিত্বে তারা খুবই আনন্দিত। প্রতিদিন অনেকে তাকে দেখার জন্য তাদের বাড়িতে ভীড় করেন। মা লক্ষ্মী রানী জানান ছেলে অভি চন্দ্র শীলের এ সাফল্যে তিনি খুবই গর্ব বোধ করছেন। অভি যাতে ভবিষ্যতে দেশের আরও শ্রেষ্ঠ স্থান অর্জন করতে পারে সে জন্য তিনি সবার আশির্বাদ প্রার্থনা করছেন। অভি চন্দ্র শীল জানান, তিনি তার এ শ্রেষ্ঠ অর্জনে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহাগ স্যারের কাছ থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন। এছাড়া বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ও তাকে সহযোগিতা করেছেন বলে তিনি জানিয়েছেন। ভবিয্যতে তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও দৌড়ে শ্রেষ্ঠত্ব অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। এর জন্য সবার দোয়া ও ভালবাসা প্রার্থনা করছেন। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, আমাদের ছাত্র অভি চন্দ্র শীলের এ জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জনে আমরা গৌবরান্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাকে সর্বোচ্চ সাপোর্ট দেব। প্রাক্তন ছাত্রদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব দিপক সরকার সহ অনেকে জানান, অভি চন্দ্র শীল আমাদের বিদ্যালয়কে ক্রীড়া ক্ষেত্রে জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব স্থানে পৌঁছে নিয়ে গেছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভবিষ্যতে আমাদের সার্বিক সহযোগিতা তার পাশে থাকবে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জমান রনি জানান, অভি চন্দ্র শীলকে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমি জেনেছি তার আর্থিক অবস্থা ভাল না। আমি তাকে রানিং সু কিনে দেব। এ দ্রুততম বালক আমাদের এসেষ্ট। অভির মত যাতে আরও অভি সৃষ্টি হয় সেজন্য ওই বিদ্যালয়ের এথ্যালেটেদের নিয়ে যাতে সপ্তাহে দুই দিন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেজন্য আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ প্রদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...
নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...
নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...
নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লা...
নারীর মর্যাদা, অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জোরদার করতে ফ্যামিলি কার্ড নারীদের নামে ইস্যু করা হ...
কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রো...
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজায় মানুষের ঢল নেমেছে। শুক্...
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...