প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 7:13 AM
কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাজী নাজিয়া হক। শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক ও বাংলা বিভাগের প্রভাষক মীর মো. সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদসহ শিক্ষক-পরিচালনা পর্ষদের সদস্যরা।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোছাম্মৎ মমতা আক্তার এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সেজে ওঠে। দর্শকসারিতে ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক অভিভাবক।
প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজিয়া হক বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলা ও সাহিত্য-সংস্কৃতির বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।
এবারের আয়োজনে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স শাখার শিক্ষার্থীদের জন্য মোট ৪৩টি ইভেন্ট রাখা হয়েছে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে ১৬০টি পুরস্কার। প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান, আবৃত্তি, পল্লীগীতি, লোকগীতি, আধুনিক গান, নজরুল ও রবীন্দ্র সংগীত, হামদ-নাত, নৃত্য এবং ‘যেমন খুশি তেমন সাজ’সহ নানা আয়োজন থাকছে।
শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকদের জন্য গোলক নিক্ষেপ, শিক্ষিকাদের জন্য পিলো পাসিং এবং কর্মচারীদের জন্য বাস্কেটবল প্রতিযোগিতাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ইভেন্টে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হবে।
তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ১১, ১২ ও ১৩ জানুয়ারি। আগামী ১৩ জানুয়ারি সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা নামবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...
নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...
নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...
নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লা...
নারীর মর্যাদা, অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জোরদার করতে ফ্যামিলি কার্ড নারীদের নামে ইস্যু করা হ...
কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রো...
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজায় মানুষের ঢল নেমেছে। শুক্...
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...