প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 17 Jun 2025, 1:37 AM
বৃষ্টি হচ্ছে…
আর আমার হৃদয়ের সমস্ত নীল মেঘ
তোমার নামেই ছড়িয়ে দিচ্ছে জলরাশি,
যেমন অকারণে, অথচ নির্ভেজাল ভালোবাসা ঝরে।
তুমি হলে এক অলীক জানালা—
যার কাচে জমে আমার অভিমান,
আর আমি—
এক কাঙাল ফোঁটা হয়ে
বারবার তোমার বুক ছুঁয়ে পড়তে চাই।
এই বৃষ্টির শব্দে
তোমার নিঃশ্বাস মিশে যায় কি না জানি না—
কিন্তু আমার নিঃশব্দ ডাক
তোমার কানের পাশে বৃষ্টির মতোই ফিসফিস করে।
আমি হতে চাই
তোমার ভিজে চুলে গাঁথা প্রেমের পত্র,
তোমার আঙুলের ফাঁকে লেগে থাকা
এক চুম্বনের ধারালো অনুভব।
তুমি চোখ বন্ধ করলে
আমি নেমে আসি দিঘির মতো গভীরে—
একটা হঠাৎ হাওয়া,একটা দীর্ঘ আলিঙ্গন,
একটা শীতল অথচ দাহ করা কল্পনা হয়ে।
এই বৃষ্টিতে চলো,
আমরা দুজন জড়িয়ে থাকি ছাতাহীন পথে—
প্রেম হোক উন্মুক্ত,ভিজে যাক সব দুরত্ব,
শুধু রয়ে যাক তুমি, আমি— আর আমাদের ভালোবাসা।
— খাজিনা খাজি , কবি ও সংগঠক
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোটে ভরাডুবি প্রতিদ্বন্দ্বীর, দেবিদ্বারে বিপুল ব্যবধানে জয়ের...
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে একতরফা ফলাফলে বড় জয় তুলে নিয়েছেন শাপলা কলি প্রতীকের প্...
ভোটের ঝড়ে ক্ষমতায় বিএনপি জোট, তারেক রহমানের নেতৃত্বে সরকার গ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...
দুই আসনে চমক দেখাল খেলাফত মজলিস, শিবচর ও ফুলপুরে নিশ্চিত জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার রাতে দল...
চৌদ্দগ্রামে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার ঝড়, অধিকাংশ কেন্দ্র...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের দা...
স্ত্রীর ভোটাধিকার প্রয়োগে ক্ষুব্ধ স্বামী, তালাকের অভিযোগে ফে...
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগে এলা...
ঢাকা-৮ এ টানটান প্রতিদ্বন্দ্বিতা, ৩ কেন্দ্রের ফলেই অল্প ব্যব...
রাজধানীর আলোচিত আসন ঢাকা-৮ এ ভোটের আংশিক ফলাফলে দেখা দিয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রাপ্ত তিনটি কে...
ঢাকা–১৩ এ ভোটযুদ্ধের তীব্র উত্তাপ, অল্প ব্যবধানে এগিয়ে ববি হ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা–১৩ আসনে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপি...
রংপুরে ভোটগণনায় উত্তাপ, ৬ আসনের মধ্যে ৫টিতে এগিয়ে ১১ দলীয় জো...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রংপুরে গণনার কাজ জোরেশোরে চলছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে...
পটুয়াখালী-৩: ট্রাক প্রতীকে নুরুল হক নূরের ভোটবিজয়, বড় ব্যবধা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী...
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...