প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Jun 2025, 12:16 AM
নিজস্ব প্রতিবেদক:
নদীপ্রবাহ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত 'টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন' বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জোং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা প্রকল্পটির রূপরেখা, কৌশল ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।
প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে তিনটি মূল দিকের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “বাংলাদেশ একটি বদ্বীপ দেশ, এখানে নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা করা আমাদের অস্তিত্বের প্রশ্ন। পানিপ্রবাহ রোধকারী প্রকল্প আমাদের পরিবেশ ও জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।”
তিনি আরও বলেন, “দেশের বন্যাপ্রবণতা বিবেচনায় প্রকল্প গ্রহণ করতে হবে। অনেক সময় সড়ক, সেতু বা রেলপথ নির্মাণ বন্যার সময় মানুষের জন্য আশ্রয়স্থল হয়, আবার কখনও সেগুলোই বিপদের কারণ হয়ে ওঠে। তাই পরিকল্পনায় জনগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন বিবেচনায় নিতে হবে।”
তৃতীয় ও গুরুত্বপূর্ণ দিক হিসেবে প্রধান উপদেষ্টা আঞ্চলিক সংযোগকে গুরুত্ব দেন। তিনি বলেন, “এই অর্থনৈতিক করিডোর প্রকল্পের মাধ্যমে নেপাল, ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংযোগ তৈরি করে একে একটি ইনভেস্টমেন্ট হাবে পরিণত করতে চাই আমরা।”
প্রকল্পে পানিবিদ, পরিবেশবিদসহ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর জোর দেন তিনি।
সভায় সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান হাওর এলাকায় বাস্তবায়িত পূর্ববর্তী কিছু প্রকল্পের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “পর্যাপ্ত পরিবেশগত মূল্যায়ন ছাড়া প্রকল্প গ্রহণ করলে তা দুর্যোগ ডেকে আনতে পারে। পরিবেশগত ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন করতে হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...