প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Aug 2025, 10:49 AM
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোহেল রানা (৩৫), যিনি সিলভার তিশা প্লাস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এশিয়া পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোহেল রানা দায়িত্ব পালন শেষে মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির এশিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত সোহেল রানা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরার খামারগ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাতেও শোকের মাতম ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাস জব্দ ও চালককে আটকের জন্য অভিযান চলছে।
সড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই প্রাণহানি ঘটছে। সচেতন মহল মনে করছে, মহাসড়কে শৃঙ্খলা ও কঠোর নজরদারি না বাড়ালে এমন দুর্ঘটনা থামানো সম্ভব হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...