প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আবহাওয়া | প্রকাশ: 21 Jun 2025, 8:43 PM
ঢাকা ও আশপাশের এলাকার ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে একটি কার্যকর রোডম্যাপ তৈরির পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বায়ুদূষণ নিয়ন্ত্রণ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় গৃহীত হয়েছে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি একাধিক পরিকল্পনা। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ উপদেষ্টা ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সভায় উপদেষ্টা জানান, “বায়ুদূষণ এখন কেবল পরিবেশগত নয়, জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ ছাড়া বিকল্প নেই।”
গাছ লাগানো ও পরিবেশবান্ধব নগর পরিকল্পনা
পরিবেশবান্ধব গাছ লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের খালি জায়গাগুলোতে ঘাস দিয়ে ঢাকার জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হবে।
এই উদ্যোগের তদারকিতে সিটি কর্পোরেশন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। গাছের যত্নে নাগরিক সমাজ ও তরুণদের যুক্ত করা হবে এবং পরিচর্যায় সেরা ব্যক্তিদের বার্ষিক পুরস্কারের ব্যবস্থাও রাখা হবে।
ধুলাবালি ও কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ
ধুলাবালি দূষণ রোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিদিন দু’বার করে রাস্তায় পানি ছিটাবে। পাশাপাশি কঠিন বর্জ্য অপসারণে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় আরও জানানো হয়, খোলা ট্রাকে বালু পরিবহন নিষিদ্ধ করে এখন থেকে প্যাকেটজাত বালু ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।
নির্মাণ খাতে পরিবেশবান্ধব পরিবর্তন
২০২৫ সালের মধ্যে সড়ক নির্মাণ ছাড়া সরকারি সব নির্মাণকাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। পাশাপাশি যারা খোলা জায়গায় বর্জ্য পোড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
শিক্ষা ও সচেতনতা কার্যক্রম
বায়ুদূষণ রোধে সচেতনতা তৈরিতে শিক্ষা কার্যক্রমেও পরিবর্তন আসছে। উপদেষ্টা জানান, “পাঠ্যপুস্তকে নাগরিক সচেতনতা এবং বায়ুদূষণ রোধে সাধারণ মানুষের ভূমিকা বিষয়ক অধ্যায় অন্তর্ভুক্ত করার নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে।” সেই সঙ্গে শুক্রবার জুমার নামাজের খুতবায় পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা রাখার জন্য দেশের সকল মসজিদে নির্দেশনা দেওয়া হবে।
সভায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধি ও পরিবেশ বিশেষজ্ঞরা এসব পদক্ষেপকে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক বলে উল্লেখ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...
কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...
কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...
ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...