প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 10:54 PM
কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের দুই পাশের মরা গাছ এখন পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা এসব গাছ যেকোনো মুহূর্তে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। অথচ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা গেছে, গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে হোমনা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়কের দুপাশে একসময় কড়ই ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। তবে সম্প্রতি সড়ক প্রশস্তকরণের সময় বেশ কয়েকটি গাছের শিকড় ঢালাইয়ের নিচে পড়ে নষ্ট হয়ে যায়, যার ফলে গাছগুলো শুকিয়ে মরে গেছে। এখন সেই গাছগুলোর ডালপালা মাঝে মাঝে পড়ে দুর্ঘটনার সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, “এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো কর্মজীবী নারী-পুরুষ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করে। মরা গাছগুলোর কারণে তারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।”
অটোরিকশা চালক নুর আলম, সাইফুল ও রকিব জানান, গৌরীপুর বাজারমুখী যাত্রার সময় প্রায়ই শুকনা ডাল পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
সম্প্রতি আঙ্গাউড়া মসজিদের সামনে একটি অটোরিকশার ওপর শুকনো ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা না ঘটলেও এলাকাবাসী সতর্কবার্তা হিসেবে দেখছেন এই ঘটনা।
তিতাস উপজেলার জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “স্কুলসংলগ্ন এলাকায়ও গাছগুলো মরে গেছে। দ্রুত এগুলো অপসারণ না করলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।”
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে গৌরীপুর-হোমনা সড়কের দুপাশের মরা গাছগুলো অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...