প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 30 Jun 2025, 10:10 PM
নিজস্ব প্রতিবেদক
রোভার প্রাণে আঁকা স্মৃতি, মিলনমেলার ঐক্য গাঁথা পঁয়তাল্লিশ পুঁথি এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গৌরব ও ঐতিহ্যের ৪৫ বছর পুর্তি ও প্রাক্তন রোভারদের মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বিশেষ অতিথি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান আলী আজম।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউট প্রতিজ্ঞা ও আইন অনুসারে, একজন স্কাউট সর্বদা সত্যবাদী ও ন্যায়পরায়ণ থাকে। এটি তাদের জীবনে সততার চর্চা গড়ে তোলে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানসিকতা তৈরি করে। স্কাউটদের শেখানো হয় কীভাবে অন্যদের সাহায্য করতে হয়। স্কাউটদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, যা তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কুমিল্লা জেলা রোভারের একটি অন্যতম ঐতিহ্যবাহী দল। বিগত ৪৫ বছর ধরে সুনামের সাথে স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান আলী আজম বলেন, রোভার স্কাউটরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে স্কাউটরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটি তাদের নৈতিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে
অনুষ্ঠানে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট রবিউল প্রধান, মাহমুদুল হাসান ইমন, জহিরুল ইসলাম ফরহাদ, সাবেক রোভার মেট জাকারিয়া সোহেল, বর্তমান সিনিয়র রোভার মেট রাহিম, গালর্স ইন সিনিয়র রোভার মেট জাহেদা আক্তার।
দিনব্যাপী আয়োজন ছিল পতাকা উত্তোলন, প্রার্থনা সঙ্গীত, স্মৃতিচারণ, গান, কবিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকালে ছিল স্মৃতি জাগানিয়া প্রীতি ফুটবল ম্যাচ: সাবেক রোভার স্কাউট সদস্যরা বনাম বর্তমান রোভার স্কাউট সদস্যরা, উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচটি শেষ হয় ১—১ গোলে ড্র হয়, তবে প্রতিযোগিতার চেয়েও বড় ছিল হাসি, আনন্দ আর বন্ধন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...