প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 30 Jun 2025, 10:38 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ পাওয়া যাবে ৬৯ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ১০ লাখ টাকা।
সোমবার (৩০ জুন) প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৪তম সভায় এই বাজেট পাস হয়। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। একই সভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭৫ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।
ঘাটতির বাজেট, গবেষণায় বাড়তি বরাদ্দ
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল ৯২ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকা। কিন্তু বরাদ্দ অনুমোদিত হয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকায়, অর্থাৎ ঘাটতি থাকছে প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা।
এ বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৮৫ শতাংশ। আগের অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৬১ লাখ টাকা। বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দ রাখা হয়েছে সর্বোচ্চ ৬২ দশমিক ৭৫ শতাংশ। পণ্য ও সেবার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ দশমিক ৪৯ শতাংশ এবং মূলধন খাতে ৬ দশমিক ৯১ শতাংশ।
‘স্বচ্ছতা ও ভবিষ্যতের প্রত্যাশা’—উপাচার্য
বাজেট পাসের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে আমরা বাজেট বাস্তবায়ন করবো। গবেষণা, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেই গুরুত্ব দেওয়া হবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “২০০৭-২০০৮ অর্থ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকায়। এটি আমাদের সম্ভাবনার প্রতিচ্ছবি। যদিও ইউজিসি থেকে চাহিদার তুলনায় বরাদ্দ এখনও অপর্যাপ্ত, তবে সংশোধিত বাজেটে আলোচনার মাধ্যমে তা বৃদ্ধি করা হবে।”
শিক্ষার্থীদের প্রত্যাশা
নতুন বাজেটকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা—গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় আরও অগ্রগতি, পরিবহন ও আবাসন সুবিধায় উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের কল্যাণমুখী কার্যক্রমে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...