প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jul 2025, 12:20 AM
উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের অবহেলায় ঘটেছে দুর্ঘটনা, তদন্ত ও পুনঃনির্মাণের আশ্বাস এলজিইডির
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ঘাটলা ধসে পড়েছে। সোমবার (৩০ জুন) ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পুকুরে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) জানায়, আইপিসিপি প্রকল্পের আওতায় ঘাটলাটি নির্মাণের দায়িত্ব পায় মেসার্স রাসেল আহমেদ মজুমদার এন্টারপ্রাইজ। কাজের দায়িত্বে ছিল উপজেলা প্রকৌশলী কার্যালয়। কিন্তু ঢালাইয়ের সময় সেন্টারিং সরে গিয়ে স্লাব ও সিঁড়ির অংশ ভেঙে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রকৌশল তদারকির অভাবেই এমন ঘটনা ঘটেছে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শাকের উল্লাহ জানান, “প্রকল্পের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। কাজের কাগজপত্র পর্যন্ত দেখানো হয়নি।”
ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাসেল আহমেদ বলেন, “ঈদের আগেই সাটারিং করা ছিল। মিস্ত্রি সঠিকভাবে না দেখে ঢালাই শুরু করলে এ দুর্ঘটনা ঘটে। আমরা পুনরায় ঢালাই করব।”
উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, “প্রকল্প তদারকির সময় রডে কিছু অনিয়ম ধরা পড়ে। ১৬ মিলিমিটারের পরিবর্তে ১২ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী তা পরিবর্তন করে দিতে বলা হয়। কিন্তু ঠিকাদার আমাদের না জানিয়ে ঢালাই শুরু করে, ফলে সাটার ভেঙে পড়ে।”
তিনি আরও জানান, পুনরায় সঠিক নকশা ও মান অনুসরণ করে ঘাটলা নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
ঘাটলা ধসের এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভ, নির্মাণের গুণগত মান এবং সরকারি অর্থের সঠিক ব্যবহারে প্রশ্ন তুলেছে। এলাকাবাসী এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...