প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Jul 2025, 12:22 AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ও যুব উন্নয়ন—বিশেষ করে শিক্ষা ও খেলাধুলা খাতে—সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রতি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। আমি সম্প্রতি জাপান সফরে গিয়ে অভূতপূর্ব আতিথেয়তা পেয়েছি, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।”
বৈঠকে ড. ইউনূস মাতারবাড়ি প্রকল্পকে বাংলাদেশের ‘ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “বাংলাদেশ সমুদ্রভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হতে চায়। এ জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”
তিনি বাংলাদেশের তরুণদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ জানান এবং জাপানি ভাষা শেখাতে বাংলাদেশে শিক্ষক পাঠানোর প্রস্তাব দেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “হাজার হাজার তরুণ শরণার্থী ক্যাম্পে বেড়ে উঠছে কোনো ভবিষ্যতের আশাবাদ ছাড়া, যা তাদের হতাশ ও ক্ষুব্ধ করে তুলছে।”
মিয়াজাকি জানান, বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে জাইকা বিচারব্যবস্থা, প্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করছে। এছাড়া আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নে একটি যৌথ প্রকল্প চালু করা হয়েছে।
নারীদের খেলাধুলায় বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আমাদের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য দেখাচ্ছে। হোস্টেল সুবিধা বাড়ানো হচ্ছে, তবে প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা খাতে জাপানের সহযোগিতা প্রয়োজন।”
জবাবে মিয়াজাকি জানান, জাইকা এ বিষয়ে ইতিবাচকভাবে ভাবছে এবং নারীদের খেলাধুলায় সহযোগিতা বাড়াতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা আরও জানান, রেলপথ নির্মাণ, অর্থনৈতিক সংস্কার ও মানবসম্পদ উন্নয়নে জাপানের এক বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) ৩০০ বিলিয়ন ইয়েন থেকে ৪৫০ বিলিয়ন ইয়েনে বাড়ানোরও আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশ জাপানের বন্ধুত্ব ও অবদান চিরকাল স্মরণে রাখবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...