প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Jul 2025, 12:57 AM
ঢাকা প্রতিনিধি:
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে মানবজাতিকে চিরকাল সাহস ও প্রেরণা জোগাবে।” পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী তাঁর পরিবারের সদস্য ও সহচরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি বলেন, “ইসলাম শান্তি, ন্যায় ও সত্যের ধর্ম। ইসলামের এই মহান আদর্শকে রক্ষার জন্য হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) এবং তাঁর সাথীরা অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হন। তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”
ড. ইউনূস আরও বলেন, “আশুরা শুধু কারবালার বিয়োগান্তক ঘটনা নয়, বরং ইসলামের ইতিহাসে এটি একটি ফজিলতপূর্ণ ও তাৎপর্যময় দিন। এই দিনে পৃথিবী সৃষ্টিসহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে বলে বর্ণিত আছে। হাদিসে রয়েছে, রাসূল (সা.) আশুরার দিনে দুটি রোজা পালনের ওপর গুরুত্ব দিয়েছেন।”
নেক আমলের আহ্বান ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা
আশুরার শিক্ষা হৃদয়ে ধারণ করে সকলকে বেশি বেশি নেক আমলের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা, এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করেন তিনি।
তিনি বলেন, “পবিত্র আশুরার আত্মত্যাগ, শিক্ষা ও ঐতিহাসিক তাৎপর্য আমাদের জাতীয় ও ধর্মীয় জীবনে চেতনার এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...