প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 9 Jul 2025, 2:30 PM
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা | তারিখ: ০৯ জুলাই ২০২৫, বুধবার
নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠনে কুমিল্লা কবি পরিষদের মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত**
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
সাহিত্য শুধু ছন্দ ও অলংকারে নয়— এক গভীর সামাজিক দায়বদ্ধতাতেও তার ভূমিকা অনস্বীকার্য। এই বোধ থেকেই আজ সকাল ৯:৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলায় অনুষ্ঠিত হলো কুমিল্লা কবি পরিষদের আয়োজিত মানববন্ধন ও র্যালি— যার মূল প্রতিপাদ্য ছিল “নিরাপদ সড়ক নিশ্চিত করা ও মাদকমুক্ত সমাজ গঠন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর মজিব।উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত উপদেষ্টা আজিজ সরকার খোকন এবং জহিরুল ইসলাম সরকার।পরিচালক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দীন, সজিব সরকার, আজাদ খান, খাদিজা আক্তার, ও আনোয়ার হোসেন।এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ মহসিন কামাল, শিক্ষক মোঃ রাসেল,এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
মানববন্ধনের ব্যানারে লেখা ছিল—
“প্রত্যেক জীবনের নিরাপত্তা হোক রাষ্ট্রের অঙ্গীকার”, “মাদক নয়, বইয়ের ঘ্রাণে ভরে উঠুক আগামী।এইসব শ্লোগান আর বর্ণাঢ্য উপস্থিতি যেন এক নীরব বিপ্লবের আভাস বহন করছিল।
মানববন্ধন শেষে একটি র্যালি উপজেলা প্রদক্ষিণ করে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা পদচারণায় যুক্ত হন।
র্যালি শেষে কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO)-এর বরাবর সাত দফা দাবিনামা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে-সড়ক নিরাপত্তা আইনের কার্যকর বাস্তবায়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি চালু করা, এবং সাংস্কৃতিক ও সাহিত্যিক অঙ্গনে যুবসম্পৃক্ততা বৃদ্ধি।
এই আয়োজনে সাহিত্যিক আবেগের সঙ্গে যুক্ত হয়েছে নাগরিক চেতনা—
একটি সুন্দর, মানবিক ও নিরাপদ সমাজ গঠনের প্রয়াস যেন উঠে এসেছে এই মানববন্ধনের প্রতিটি উচ্চারণে।
প্রতিবেদক:
[খাজিনা আক্তার ]
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...