প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 11 Jul 2025, 10:48 PM
সকালে ঘুম ভাঙে—
সূর্য ওঠে, কিন্তু আশার কোনো আলো নামে না;
ঘড়ির কাঁটার শব্দে বাজে আরেকটা ব্যর্থ জীবনের গণনা।
আরেকটা দিন—
যেখানে নিজেকেই নিজের অস্তিত্ব খুঁজে পেতে হয় সমাজের ধূলিস্তুপে।
দরজার পর দরজা বন্ধ হয়ে যায়,
যেন সে অপরাধ করেছে বাঁচার।
"অভিজ্ঞতা কোথায়?"—
শব্দ নয়, কাঁটা হয়ে বিঁধে আত্মায়,
"তুমি আনফিট"—
একটা মানুষকে অবশ করে ফেলে অযোগ্যতার গুহায়।
মা চোখ নামিয়ে রাখেন,
তাঁর মুখে কেবল অভ্যস্ত নীরবতা;
বাবার মুখে লুকানো এক ব্যর্থতা—
যেন মানুষ নয় , অন্ধকার জন্মেছে সংসারে।
ভাইবোনেরা জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে,
“তুমি করছোটা কী?”—
এই প্রশ্ন নয়, প্রতিদিনের একেকটা বুলেট
যা আত্মবিশ্বাস নামক কবরস্থানে দাফন করে প্রতিভাকে।
প্রেম?
সে তো কেবল টাকার ভাষা বোঝে,
ভালোবাসার লিপিতে খুঁজে বেড়ায় আয়-ব্যয়ের অঙ্ক।
একটা খালি পকেট মানেই—
খালি মন, খালি ভবিষ্যৎ, খালি ঠিকানা।
বন্ধুরা মজা করে, আত্মীয়রা ছুরি চালায় কথার হাসিতে,
প্রতিবেশী আড়ালে ফিসফিসায়—
তাকে নিয়ে, তার নিষ্পলক নিস্তব্ধতা নিয়ে।
সে ক্রমশ হয়ে ওঠে এক অদৃশ্য মানব,
যার ছায়াও সমাজের প্রয়োজন মেটায় না।
একসময় সে আয়নার দিকে তাকায় না আর,
কারণ আয়নাও প্রশ্ন করে, “তুই কে?”
সে স্বপ্ন দেখা ছেড়ে দেয়—
জানে, স্বপ্ন কেবল টাকাওয়ালাদের আরামকেদারায় জন্মায়।
সে হয়তো বাঁচে,
তবে বাঁচে না একটুও—
বেঁচে থাকাকে টেনে নিয়ে চলে,
যেন প্রতিদিনের নিঃশ্বাসও ধার করে নেওয়া।
এই সমাজ চায় সফলতার ভাষ্য,
চায় বিজয়ের বর্ণমালা,
বেকার এক হৃদয় সে বোঝে না—
সে বোঝে না, তার ঘাম শুকিয়ে কেবল আত্মহত্যার পথে হাঁটছে একটা স্বপ্নহীন বিকেল।
কেউ মরেও যায়,
কেউ মরে না, তবু আর বাঁচে না,
আর কেউ কেবল মেনে নেয়—
"জন্মই আমার আজন্ম পাপ!"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...