প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2025, 7:07 PM
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০)। তিনি বরিশাল জেলার কাজিরহাট থানার রতনপুর এলাকার দুলাল হাওলাদারের ছেলে।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি গুলবাগ এলাকার সড়কের পাশ থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের গলা কাটা অবস্থায় লাশ পড়ে ছিল এবং পাশেই পড়ে ছিল একটি রক্তমাখা ছুরি।
পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ বলেন, “ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে। শরীরে অন্য কোনো আঘাত না থাকলেও গলায় ধারালো ছুরির আঘাতে প্রাণঘাতী ক্ষত রয়েছে।”
তিনি আরও বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...
কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...
কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...
ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...