প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2025, 1:09 AM
কুমিল্লা শহরের আলেখারচর বিশ্বরোড এলাকায় ২০২৪ সালের ৪ আগস্ট শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, “২০২৪ সালের ৪ আগস্ট এই এলাকায় ছাত্র ও জনতার ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে, যার স্মরণে এই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করবে।”
তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভে হামলায় নিহত শহীদদের নাম খোদাই করে সংরক্ষণ করা হবে এবং যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন, সেখানে ‘রোড মেমোরি স্ট্যান্ড’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রতিবছর ৫ আগস্ট শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, কেন্দ্রীয় এনসিপির সদস্য হাফছা জাহান, কুমিল্লা এনসিপি নেতা কাউসার আলম, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহির তাজওয়ার ওহিসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল ইনস্টিটিউট কুমিল্লার সহকারী পরিচালক আল-আমিন এবং দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি মাস্টার ট্রেইনার আবদুল্লাহ নোমান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শেষ হলে এটি কুমিল্লার গণতান্ত্রিক চেতনার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...
কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...
কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...
ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...