প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সারাদেশের খবর | প্রকাশ: 19 Jul 2025, 12:10 AM
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
উদিন সুদিন বার মাস পিঠা বিক্রি করে সংসার চলে মিন্টু ঘোষের।
সরেজমিনে দেখা যায়- উদিন সুদিন বার মাসে এভাবে কাঁধে পিঠার বক্স নিয়ে পায়ে হেঁটে প্রতিদিন নগরীর চকবাজার, রাজগঞ্জ, ছাতিপট্টি, মনোহরপুর, কান্দিরপাড়, ঝাউতলা, পুলিশলাইন, শাসনগাছা বাসস্ট্যান্ড ও আদালত প্রাঙ্গণে বিভিন্ন রকমের মুখরোচক পিঠা বিক্রি করেন মিন্টু ঘোষ।
এ বিষয়ে পিঠা বিক্রেতা মিন্টু ঘোষ বলেন- খরচ বাদে প্রতিদিন পিঠা বিক্রি করে আয় হয় ১০০০ থেকে ১৫০০ টাকা। যা দিয়ে ভালোভাবে সংসার খরচ চলে যায়। তিনি আরও বলেন- আমার স্ত্রী বাসায় বালুসা পিঠাসহ ঝালের ও গুড়ের দুই ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করেন আর আমি তা বিক্রি করি। পাটিসাপটা পিঠা ৩০ টাকা, কাপ দধি ৩০ টাকা এবং বালুসা পিঠা বিক্রি হয় ২০ টাকায়। এধরণের পিঠা মুখরোচক করতে ঝুড় ঝুড়ে খেজুরের গুড় ও নারিকেল দিয়ে বানানো হয়। শীতকালে এই পিঠা বিক্রি করে সংসারের ভালো আয় রোজগার হয়।
চান্দিনা থেকে আসা সুবাস মজুমদার নামের এক ক্রেতা জানান, সংসারিক ব্যস্ততার কারণে বাড়িতে পিঠা খাওয়ার সুযোগ হয় না। এ কারণে আদালতে আসলেই ওনার কাছ থেকে প্রায়ই পিঠা কিনে খাই।
কুমিল্লা বারের এক আইনজীবী জানান- শীত এলে মৌসুমী পিঠা ব্যবসায়ীরা নানা রকমের পিঠা বিক্রি করে। এ ব্যবসার সাথে জড়িতরা স্বল্প পুজি দিয়ে ভালো আয় রোজগার করে শীত মৌসুমে। গ্রামে থাকতে মায়ের হাতে বানানো হরেকরকমের পিঠা খেতাম; স্বাদই আলাদা।
দীর্ঘ সময় আলাপচারিতায় জানা যায়- পিঠা বিক্রেতা মিন্টু ঘোষের গ্রামের বাড়ী ইলিশের রাজধানী চাঁদপুর পুরান বাজার ঘোষ পাড়ায়। তিনি দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কুমিল্লা চকবাজার গর্জনখোলা এলাকায় ভাড়া বাসায় স্ত্রী, পুত্র ও কন্যাকে নিয়ে বসবাস করছেন। ছেলেটি এ বছর এসএসসি পাশ করেছেন আর মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছেন। পিঠা বিক্রেতা মিন্টু ঘোষআজ থেকে দুই যুগ আগে কুমিল্লা মুরাদনগর উপজেলাধীন কোম্পানিগঞ্জে বিয়ে করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...