প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 20 Jul 2025, 11:26 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। বিভাগের ১২ জন শিক্ষকের মধ্যে ৭ জন শিক্ষা ছুটিতে থাকায় বর্তমানে মাত্র ৫ জন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
রবিবার (২০ জুলাই) বেলা ১২টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। এর আগে ১৬ জুলাই ক্লাস-পরীক্ষা বর্জন এবং ১৭ জুলাই শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন তারা।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “৫ জন শিক্ষক দিয়ে একটি পূর্ণাঙ্গ বিভাগ পরিচালনা করা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক।”
ফার্মেসি সোসাইটির জিএস হিমু বলেন, “আজ আমাদের আল্টিমেটামের শেষ দিন। প্রশাসন যদি আজকের মধ্যে সাড়া না দেয়, আমরা ডিন অফিস, সায়েন্স ফ্যাকাল্টি ও ভিসির দপ্তরে তালা ঝুলিয়ে দেব।”
শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে অন্তত ৫ জন শিক্ষক নিয়োগ দিতে হবে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির প্রতি এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে ফার্মেসি বিভাগ। এর ফলে শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে আন্দোলনের পরিসর আরও বাড়াতে পারেন শিক্ষার্থীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...