প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 25 Jul 2025, 11:11 PM
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
কচি কণ্ঠে গীতা পাঠ, ধূপ-প্রদীপের মৃদু সুরভি আর প্রার্থনার নীরবতায় ভিজে উঠল বরুড়ার দৌলতপুর (চড্ডা) শ্রী শ্রী গৌর নিতাই মন্দির প্রাঙ্গণ। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের আশু আরোগ্য ও নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় শনিবার মন্দিরের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় গীতা পাঠ ও প্রার্থনাসঙ্গীতে অংশ নেয় শিশু শিক্ষার্থীরা। তাদের কোমল কণ্ঠে উচ্চারিত শ্লোক যেন শোকের অন্ধকারে আলো জ্বালিয়ে দেয়। সমগ্র আয়োজন পরিচালনা করেন মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মনি চক্রবর্তী।
প্রার্থনা সভায় বক্তব্য রাখেন ৮৬ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুনীতি রানী বিশ্বাস। তিনি সহমর্মিতা, মানবিক ঐক্য ও আশার বার্তা তুলে ধরে বলেন, “এই প্রার্থনা শুধু অনুষ্ঠান নয়, এটি আমাদের হৃদয়ের এক অশ্রুবিন্দু।”
এ সময় মন্দির পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রার্থনার আবহে গড়ে ওঠে এক নীরব সংহতি—শোক, প্রার্থনা ও ভালোবাসার এক অবিনশ্বর বন্ধন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...