প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:25 PM
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ছয়টায় পরিমাপ অনুযায়ী নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
হঠাৎ সৃষ্ট এই জোয়ারে হাইমচর উপজেলার চরভাঙ্গা, কৃষ্ণপুর, লামচরি, উত্তর চর ভৈরবী, পাড়াবোগুলা ও জালিয়ার চর গ্রামের বহু বাড়িঘরের আঙিনা ও গ্রামের রাস্তা পানিতে তলিয়ে যায়। কৃষিজমির ফসলও পানির নিচে চলে গেছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদীর পানি বাড়া নতুন নয়, তবে এবারের মতো হঠাৎ ও এত উচ্চতার পানি বৃদ্ধি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিম্নাঞ্চলের মানুষকে পড়তে হয়েছে অস্থায়ী দুর্ভোগে। মেঘনা তীরবর্তী পান ও মাছ চাষিরা আশঙ্কা করছেন, পানি আরও বাড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে তাদের।
এদিকে শুক্রবার বিকেলেই চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক বলেন,
“দুই বছরের মধ্যে এটাই সর্বোচ্চ পানি বৃদ্ধি। হাইমচরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। তবে ভাটার সময় ধীরে ধীরে পানি নেমে যাবে বলে আশা করছি।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...