প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আইন ও আদালত | প্রকাশ: 30 Jul 2025, 10:45 PM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ি মোঃ ইউছুপ ভূঁঞা প্রঃ টিপু (২৮) কে গুলি করে হত্যার অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন। এছাড়াও আরো ৬জন প্রত্যেককে ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- ফেনী জেলার সোনাগাজী উপজেলার মরকোটা গ্রামের মৃত ডাঃ আবুল হাসেম এর ছেলে মেহেদী হাসান @ জামশেদ (২১) ও একই উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের মৃত ফজলুল হক পালক পিতা মনির আহাম্মদ ডিলার এর ছেলে শহীদুল ইসলাম @ মাসুদ @ মাসুম (৩২)।
এছাড়াও ১০ বছর করে দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফেনী সোনাগাজী উপজেলার চান্দলা পাটোয়ারী বাড়ীর মৃত আবুল কালাম এর ছেলে মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী (৩২), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা (ধানছা) গ্রামের মৃত আঃ হালিম এর ছেলে মোঃ জামাল হোসেন মানিক (৩১) ও ধোরকড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ একরামুল হক মিলন (৪১), নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের রুহুল আমিন @ রুহুইল্যা চোরার ছেলে ইব্রাহিম প্রঃ বড় মিয়া (৪৫), ফেনী সোনা গাজী উপজেলার সহদিয়া গ্রামের মৃত রবিউল হক পালক পিতা মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন @ তোতা (২৮) ও চট্টগ্রাম মীরশ্বরাই উপজেলার পশ্চিম সোনাই গ্রামের মৃত মুজাফফর হোসেন এর ছেলে মোঃ শাহাবুদ্দিন (৩৮)। উল্লেখ্য যে, দণ্ডপ্রাপ্ত সকল আসামিই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানাযায়- ২০০৯ সালের ১৬ মে দিবাগত রাত ২টার সময় ভিকটিম মোঃ ইউছুপ ভূঁঞা প্রঃ টিপু (২৮) প্রস্রাব করতে ঘরের বাহিরে পূর্বথেকে ওতপেতে থাকা ডাকাতদল তাঁকে ঝাপটাইয়া ধরে ফেলে এবং গুলি করে খুন পালিয়ে যায়। এরপর টিপুর শোরচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া এসে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলিয়া ঘোষণা করেন। এ ব্যাপারে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার তারা শাইল গ্রামের মৃত যৌবন আলীর ছেলে নিহতের পিতা মোহাম্মদ আলী (৭৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে চৌদ্দগ্রাম থানায় দন্ড বিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে একটি হত্যা মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মহিউদ্দিন ও এসআই মোঃ মোবারক হোসেন এবং সিআইডি কুমিল্লা মোঃ তাজুল ইসলাম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের সোপর্দ করিয়া বিজ্ঞ আদালতে হাজির করিলে ৪জন আসামি ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে এবং ঘটনার তথ্য উদ্ঘাটনক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩৯৬ ধারার বিধানমতে ২০১১ সালের ১ জানুয়ারি বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারের আসিলে ২০১৩ সালের ১৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে ১৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামিদের দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ০২জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। এছাড়াও অত্র মামলার ৬ জন আসামি প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড; অনাদায়ে আরও ০৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ যে, এ মামলায় মোট ১৭ আসামির মধ্যে মামলা চলাকালীন সময়ে আসামি ইব্রাহিম, তাজু ও আবদুল রাজ্জাক মৃত্যু বরণ করেন এবং আসামি আবুল হাসেম ভূইয়া @ ভুটু, মোঃ দুলাল, ফারুক হোসেন, ইলিয়াস ভূইয়া, আবুল কাশেম ও সাইফুল এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইফতেখার হোসেন ও অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেন এবং এডভোকেট জালাল উদ্দীন আহমেদ টিপু।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...