প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2025, 11:51 PM
নিজস্ব প্রতিবেদক।।
জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ উপলক্ষে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’–এর অংশ হিসেবে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে হৃদয়স্পর্শী সমাবেশ ও আলোচনা সভা ‘জুলাইয়ের মায়েরা’। শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী নির্মিত ‘মাদারস অফ জুলাই’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, সংগ্রামের স্মৃতি ও প্রেরণাদায়ক বক্তব্য দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন—
"মায়েদের মধ্যে এক ধরনের সম্মোহনী শক্তি থাকে। সেই শক্তি দিয়েই তাঁরা সন্তানদের আন্দোলনের জন্য তৈরি করেছিলেন। যদি মায়েরা না চাইতেন, সন্তানরা রাস্তায় নামতে পারতো না। দেশমাতৃকার টানে তাঁরা সন্তানদের পাঠিয়েছেন। এই ত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।"
তিনি আরও বলেন—
"আজকের মেয়েরা যেন নিরাপদে সমাজে চলাফেরা করতে পারে, তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার না হয়—সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। মেয়েদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজাহান মিয়া এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর বেগম।
স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জুলাই মায়েরা ও আন্দোলনের সম্মুখযোদ্ধারা।
জুলাই মায়েদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন শিক্ষার্থী যোদ্ধা নাজমুন্নাহার, সানজিদা আক্তার সাঞ্জু এবং মরিয়ম মাহী। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে জুলাই আন্দোলনের দিনগুলোর সংগ্রাম ও ত্যাগের কথা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...