প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 7 Aug 2025, 12:57 AM
"দৃঢ় হউক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে"— মূলমন্ত্র যেন কেবল একটি বাক্য নয়, এক অদৃশ্য সেতু। সে সেতুই আজ মিলিয়েছে ছিয়াশির ব্যাচের বন্ধুদের হৃদয়ের কিনারায়।
কুমিল্লার বাতাস আজ যেন ভিন্ন আবেশে ভেসেছে। লাকসাম বাইপাসের স্বদেশ রেস্তোরাঁয় দুপুর গড়ানো আলোয় জমেছে প্রাক্তন বন্ধুদের কোলাহল। সময়ের পাকে পাকে হারিয়ে যাওয়া চেহারা আবার ফিরে এসেছে হাসি-ঠাট্টার অমলিন রঙে। স্মৃতির পাতা উল্টে গেছে, বন্ধুত্বের আড্ডা হয়ে উঠেছে এক উৎসবমুখর মিলনমেলা।
সভায় অংশ নেন কুমিল্লা থেকে আগত সভাপতি সারজেক সরকার, সেক্রেটারি মফিজ পাটোয়ারী, দপ্তর সম্পাদক ওমরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক-২ মোখতার হোসেন এবং প্রফেসর আব্দুল বাতেন। তাঁদের উপস্থিতিতে আড্ডা শুধু আড্ডা নয়— হয়ে ওঠে এক সেতুবন্ধনের অঙ্গীকার।
বন্ধুত্বের গহনে নতুন দিগন্ত ছুঁতে, লাকসামের বন্ধু হারুনুর রশিদকে আহ্বায়ক করে অভিজিৎ, স্বপন, আহসান ও হিরাকে যুগ্ম আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। তাদের দায়িত্ব আগামী ১৫ দিনের মধ্যে লাকসাম, লালমাই, মনোহরগঞ্জ ও লাঙ্গলকোটের ছড়িয়ে থাকা বন্ধুদের একত্র করে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া এবং লাকসামে একটি বৃহৎ মিলনমেলার আয়োজন করা।
সভায় আরও সিদ্ধান্ত হয়, সম্ভাব্য আগামী ২৬ জানুয়ারি বৃহত্তর কুমিল্লার মিলনমেলায় লাকসামের পক্ষ থেকে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
আড্ডার এক আবেগঘন মুহূর্তে সভাপতি সারজেক সরকার লাকসামের নবনিযুক্ত আহ্বায়ক হারুনুর রশিদকে ‘ছিয়াশির কোটপিন’ পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান। সেই কোটপিন যেন বন্ধুত্বের এক নীরব প্রতীক, স্মৃতির মণিকোঠায় রাখা যাবে চিরকাল।
সেক্রেটারি মফিজ পাটোয়ারীর শুভেচ্ছা বক্তব্যে আড্ডার সমাপ্তি ঘটলেও, লাকসামের বন্ধুদের আতিথেয়তা ও আন্তরিকতা হৃদয়ে এঁকে দিল এক অনন্য রঙ। বন্ধুত্বের সুতোয় বাঁধা এ মিলন যেন বলে দিল— সময় যতই ফুরোক, বন্ধুত্বের গান কখনো ফুরাবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...