প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 11 Aug 2025, 12:50 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা জোরদারের জন্য অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রিজাইডিং অফিসারের ওপর হামলার ঘটনা রোধ করতে এবার হাতে অস্ত্রসহ গার্ড রাখা হবে। এর ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা অনেক উন্নত হয়েছে, তবে কাঙ্ক্ষিত পর্যায়ে এখনও পৌঁছায়নি। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসারসহ সব বাহিনী প্রস্তুত রয়েছে। তবে সফল নির্বাচন করতে নির্বাচন প্রক্রিয়ার অন্যান্য অংশগ্রহণকারীদেরও সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।
গতবছরের ছাত্র-গণঅভ্যুত্থানের সময় হারিয়ে যাওয়া বা লুট হওয়া প্রায় ৭০০টি অস্ত্র উদ্ধার করতে পুরস্কার ঘোষণা করা হবে। এছাড়া সামুরাই, চাপাতিসহ ধারাল অস্ত্র নির্মাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, অধিকাংশ আসামিকে আইনের আওতায় আনা হয়েছে এবং দ্রুত অভিযোগপত্র দাখিলের কাজ চলছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সমাজে অসহিষ্ণুতা বেড়েছে এবং সহিংসতা প্রতিহত করার মানসিকতা কমে গিয়েছে।
শেরপুরে এক নারীর স্বামী কর্তৃক নির্যাতনের ঘটনায় ভিডিও ধারণ করে ইউটিউবে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসী আগেভাগে এগিয়ে এলে ঘটনা প্রতিহত করা যেত।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন এবং সামাজিক আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...