প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সম্পাদকীয় | প্রকাশ: 12 Aug 2025, 10:34 PM
সিলেটের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের ভয়াবহ ফলাফল আজ চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে—নদীর গতি পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি, দুর্ঘটনায় প্রাণহানি, আর স্থানীয় বাসিন্দাদের জীবিকা ও পরিবেশের মারাত্মক অবনতি। অথচ এসব বিপর্যয়ের মূল কারণ একটাই—প্রশাসনের চোখ বন্ধ রেখে অবৈধ খননকারীদের অবাধ চলাফেরা।
কুমিল্লার গোমতী নদী এখন একই ধরনের হুমকির মুখে দাঁড়িয়ে আছে। বর্ষা শেষ হলেই অবৈধ মাটিকাটা ও বালু উত্তোলনকারীরা সক্রিয় হয়ে উঠবে—এমন আশঙ্কা ইতোমধ্যে স্থানীয়দের কণ্ঠে শোনা যাচ্ছে। নদীর তলদেশ থেকে নির্বিচারে বালু তোলা হলে পানি প্রবাহের স্বাভাবিক ধারা ব্যাহত হয়, পাড় ভেঙে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে চলে যায়। শুধু তাই নয়, বালু ও মাটিকাটার ফলে সেতু, কালভার্ট ও বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যার মাশুল শেষ পর্যন্ত দিতে হয় সাধারণ মানুষকেই।
প্রশাসনের দায়িত্ব হলো আগেভাগেই এসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া। সিলেটের অভিজ্ঞতা প্রমাণ করেছে, যখন ক্ষতি হয়ে যায়, তখন তা পূরণ করতে কয়েকগুণ বেশি অর্থ, সময় ও পরিশ্রম লাগে—তবুও আগের অবস্থায় ফেরা যায় না। তাই গোমতির ক্ষেত্রে এখনই নজরদারি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, এবং সংশ্লিষ্ট আইন কঠোরভাবে প্রয়োগ করা জরুরি।
আমরা চাই, গোমতী যেন সাদাপাথরের ভাগ্য বরণ না করে। প্রকৃতি আমাদের সম্পদ, আর নদী তার প্রাণ। এ প্রাণকে ধ্বংস হতে দেওয়া মানে আমাদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলা। সময় থাকতে সতর্ক হওয়াই এখন কুমিল্লার জন্য সবচেয়ে বড় প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...