প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Aug 2025, 1:06 AM
মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়ায় প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণার্থী যুব ও যুব মহিলাদের মাঝে সনদ ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
বরুড়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাঁশপুর তৃণমুল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাহানারা হক, বাচাঁর ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার, যুব প্রশিক্ষণার্থী সৌরভ হোসেন।
এদিন প্রশিক্ষণার্থী একজন সংগঠক, একজন উদ্যোক্তা সহ ১০ জন যুব ও যুব মহিলাদের মাঝে সনদ বিতরণ, ৮ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৯ লাখ ২০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানের পুর্বে যুব সংগঠন ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ যুব ও যুব মহিলাদের অংশ গ্রহণে যুব র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও যুব ঋণ বিতরণ কার্যক্রমের উপর ভূওসী প্রশংসা করেন।
উল্লেখ্য বরুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর গত ০৮/০৫/২০২৫ খ্রি: যুব ভবন মিলনায়তন, সিলেট বিভাগীয় আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহনকৃত ৬ টি জেলা (সিলেট,সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া) এর মধ্যে কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলা (২০২৪-২০২৫ অর্থবছরে) ৬৫টি উপজেলার মধ্যে কার্যক্রমের মূল্যায়ন সূচকে, “২য় স্থান “অর্জন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...