প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 14 Aug 2025, 11:52 PM
বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে নেমে এসেছে অবর্ণনীয় শোক। অভাব, ঋণ আর দীর্ঘদিনের অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপানে জীবন দিলেন মা ও মেয়ে। নিহতরা হলেন—মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রাণি পাল (৪২) ও তার অবিবাহিত কন্যা তন্বী রাণি পাল (১৮)।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ প্রধান জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রতিবেশী এক নারী পান খাওয়ার জন্য ডেকে সাড়া না পেয়ে সন্দেহ হয়। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে দেখা যায়, মা-মেয়ে দুজনই মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন। দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন নমিতা রাণি, যিনি স্থানীয় দেবপুর স্পিনিং মিলে কাজ করতেন। কিন্তু গত দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারেননি। আয় বন্ধ হয়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয় এনজিও ঋণের কিস্তির চাপ। জীবনযুদ্ধে এই ক্রমাগত সংগ্রামই তাদের মানসিকভাবে ভেঙে দেয় বলে ধারণা পুলিশের।
ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কেরির ট্যাবলেট (কীটনাশক) খেয়ে তারা আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
ঘটনার পর পুরো গ্রামে নেমে এসেছে শোকের ভার। প্রতিবেশীরা বলছেন—“নমিতা দিদি সবসময় হাসিমুখে কথা বলতেন, কিন্তু ভেতরে ভেতরে কতটা দুঃখ বয়ে বেড়াচ্ছিলেন, তা আমরা বুঝতে পারিনি।”
দু’টি নির্জীব দেহ আর শূন্য বাড়ি যেন আজ জালালপুরের আকাশে এক নীরব কান্নার প্রতিধ্বনি ছড়িয়ে দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...