প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Aug 2025, 11:39 PM
হাতুড়ি–ছুরি–লোহার রডসহ আটক, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট কেটিসি এলাকায় আড্ডা ও কেক কাটার নামে জড়ো হওয়া কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র—হাতুড়ি, ছুরি, লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা নগরীর বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলো—রাকিব হোসেন সামির (১৯), সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭) ও সাইমন (১৮)।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বেড়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও ভয়ে অনেকেই মুখ খোলেননি। পুলিশ এই অভিযান চালিয়ে গ্যাং সদস্যদের আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন।”
আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এ ধরনের অভিযান চলমান থাকলে নগরীতে কিশোর অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...