প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Aug 2025, 11:50 PM
কুমিল্লার বরুড়ায় যানজট নিরসনের উদ্দেশ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উচ্ছেদ অভিযানে নকশার বাইরে গড়ে ওঠা এবং সরকারি জায়গা দখল করে স্থাপন করা অবৈধ দোকানগুলি অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ ও স্থাপন করা সব স্থাপনা ভোল্ডোজার দিয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আহমেদ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন অভিযানের মাধ্যমে বরুড়া বাজারের জিরো পয়েন্ট, ভাঙ্গা বাজার, সুপারস্টার হোটেলের গলি, মাছ বাজার ও কাঁচা বাজারসহ মূল বাজারের বিভিন্ন অবৈধ দোকান অপসারণ করা হয়। প্রশাসন দোকানদারদের সরকারি লিজ নেওয়া ও নকশা অনুযায়ী স্থাপনা নির্মাণের নির্দেশনা প্রদান করেছেন। কিছু স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের সুযোগ পাবে; ২ ফিট থেকে ৪ ফিট পর্যন্ত জায়গা আগামী শনিবারের মধ্যে খালি করার জন্য মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানানো হয়েছে।
উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য ছিল মূল সড়কে যানজট কমানো এবং বাজার ও সরকারি জায়গাগুলিকে নকশা অনুযায়ী ঠিকমত পরিচালনা করা। স্থানীয় ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ প্রশাসনের এই পদক্ষেপের প্রশংসা করেছেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...