প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2025, 11:14 PM
যারা ভেবেছিলেন, এদেশে আর নির্বাচন হবে না, নির্বাচন ছিল শুধু একটি কাগুজে কথা, তারা ভুল প্রমাণিত হচ্ছেন—এমনই প্রত্যয় ব্যক্ত করে চৌদ্দগ্রামে ঈদ পূণর্মিলনী ও গণসংযোগ কর্মসূচিতে মাঠে নামলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।
সোমবার (৯ জুন) চৌদ্দগ্রামের মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা ভেবেছিল এই দেশে আর কখনও নির্বাচন হবে না, সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবে—তারা আজ বিভ্রান্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আর এর ফলে জনগণের মাঝে আশা ফিরে এসেছে।”
নির্বাচনের তফসিল ঘোষণার পরে চৌদ্দগ্রামবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার সংকল্প ব্যক্ত করে ডাঃ তাহের বলেন, “আজ মিয়াবাজার-উজিরপুর থেকে গণসংযোগ শুরু করলাম। এরপর কাশিনগর হয়ে গোটা চৌদ্দগ্রামজুড়ে আমাদের কার্যক্রম বিস্তৃত হবে।”
তার এ ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, চৌদ্দগ্রাম আসনে একটি প্রাণবন্ত নির্বাচনী লড়াইয়ের আলামত স্পষ্ট হয়ে উঠছে।
উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঈদের উষ্ণতা ও রাজনৈতিক প্রত্যয়ের মিলন ঘটেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আবদুস সাত্তার, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি কামাল উদ্দিন।
অনুষ্ঠান শেষে ডাঃ তাহেরসহ জামায়াতের নেতৃবৃন্দ স্থানীয় শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন। এরপর তিনি কাশিনগর ইউনিয়নের জামায়াত আয়োজিত আরও একটি ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এই পূণর্মিলনী যেন ছিল শুধুই ঈদের শুভেচ্ছা বিনিময় নয়—ছিল রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত, মাঠে ফেরার বার্তা, নির্বাচনমুখী প্রস্তুতির সূচনা। ডাঃ তাহেরের বক্তব্যে বারবার প্রতিধ্বনিত হয়েছে—"নির্বাচন হবে, ইনশাআল্লাহ। এবং সেই নির্বাচনে আমরা থাকবো—জনগণের পাশে, ময়দানে, বুথে ও ব্যালটে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচং বাজারে ভেজালের বিরুদ্ধে প্রশাসনের কড়া বার্তা
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।...
মনোনয়ন বাতিলে বদল কুমিল্লা–১০ এর সমীকরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূ...
কুমিল্লায় বিএনপির মনোনয়ন সংকট বিকল্প প্রার্থী খোঁজায় হাইকমান...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় বিএনপির রাজনীতিতে স্পষ্ট হয়েছে মনোনয়ন সংকট। জেলার...
কাদের ভোট টানতে চায় তিন দলীয় ‘বৃহত্তর সুন্নি জোট’?
মহসীন কবিরইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টইসলামিক...
“কুমিল্লাকে বিশ্ব গবেষণার মানচিত্রে এনেছেন ড. আখতার হামিদ খা...
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ড. আখতার হামিদ খ...
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপি প্রার্থী নাহিদ ইসল...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের...
অপরাধের আঁতুড়ঘরে হানা—ডাকাত চক্র ধরায় পুরস্কৃত কুমিল্লা ডিবি
কুমিল্লায় সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে সাহসী ও সফল অভিযানের স্বীকৃতি পেল জেলা গোয়েন্দা শা...
বরুড়ায় জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বিটিএফ ও বাজুস নেতার সৌজন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএ...
খালেদা জিয়ার কর্মময় জীবন স্মরণে বরুড়ার অর্জুনতলায় দোয়া ও মিল...
কুমিল্লার বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের অর্জুনতলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ...
কুমিল্লায় খাজা বাবা’র স্মরণে আধ্যাত্মিক মিলনমেলা, অনুষ্ঠিত হ...
কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ)-এর স্মরণে শনিবার (১৭ জানুয়ারি...
শীতের কাঁপুনিতে মানবতার উষ্ণতা ছড়াল আলোকিত যুব উন্নয়ন সংস্থ...
কুমিল্লার বুড়িচং উপজেলায় শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আলোকিত যুব উন্নয়ন সংস...
“আমাদের বাবারা অঙ্কের সংখ্যা নয়” — গুম হওয়া স্বজনদের কান্নায়...
রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল সময়। কান্না, হাহাকার...