প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 11 Oct 2025, 10:33 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘চাঁদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, চাঁদপুর ইউনিএইটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাফিজ আল-আসাদ বাবরসহ সংগঠনের সদস্য ও চাঁদপুর জেলার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে বিদায় জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিথিলা রহমান সুখী ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রিয়ান আহমেদ।
নবীনদের অনুভূতি প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসীন আরফাত বলেন,
> “এই অনুষ্ঠান আমাদের শুধু পরিচিত করে তোলেনি, বরং এক পরিবারে বেঁধে ফেলেছে। বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি নিজেকে আবিষ্কারের এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক উন্মুক্ত ক্ষেত্র।”
অতিথিদের বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন বক্তারা।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন,
> “আমরা নদীভাঙা এলাকার মানুষ, কিন্তু এই ভাঙনের মধ্য দিয়েই আমাদের গড়ে ওঠা। বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান, যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ একটু একটু করে নিজেকে তৈরি করে। এই গড়ে তোলার প্রক্রিয়ায় শিক্ষক ও সংগঠন—দু’য়েরই ভূমিকা অপরিসীম।”
আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান বলেন,
> “বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীরা অনেক সময় একা হয়ে পড়ে। এসোসিয়েশনগুলোই তাদের পরিবারের মতো ভূমিকা পালন করে, যেখানে তারা পরামর্শ ও সহযোগিতা পায়।”
সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ বলেন,
> “২০১২ সাল থেকে চাঁদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আজকের অনুষ্ঠান নবীনদের উৎসাহ এবং প্রবীণদের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন। ভবিষ্যতেও আমরা এই ঐক্য ধরে রাখব।"
বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বার্তা নিয়ে প্রাণবন্ত এই আয়োজনে চাঁদপুরের শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...