প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 13 Oct 2025, 2:31 PM
দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে উল্লেখ করে ক্যান্সার চিকিৎসায় আরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, “শুধু স্তন ক্যান্সার নয়, দেশের প্রতিটি অঞ্চলে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। তাই প্রতিরোধে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের এমন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যারা ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতা ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবেন।”
নূরজাহান বেগম জানান, বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে। ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজনীয় লিনাক মেশিন সংগ্রহেও উদ্যোগ নেওয়া হয়েছে। “৩৬৩ কোটি টাকা ব্যয়ে ছয়টি নতুন লিনাক মেশিন কেনার প্রক্রিয়া চলছে, যা আগামী কয়েক মাসের মধ্যেই দেশে এসে পৌঁছাবে,” বলেন তিনি।
সরকারি কাজের ধীরগতি প্রসঙ্গে উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি ফাইল একজনের কাছে এক মাস দশ দিন আটকে ছিল। এভাবে থাকলে উন্নয়ন কীভাবে এগোবে?” এ বিষয়ে কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, “নির্বাচনের পর আমরা কেউ দায়িত্বে না থাকলেও গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ এনজিও সবসময় মানুষের পাশে থাকবে। আমাদের ডেকেই দেখবেন, আমরা আপনাদের পাশে আছি।”
বিদেশে প্রশিক্ষণের সুযোগ সীমিত হলেও বিদেশি বিশেষজ্ঞদের দেশেই এনে অভিজ্ঞতা অর্জনের তাগিদ দেন উপদেষ্টা। “টাকা কম থাকলেও শেখার সুযোগ তৈরি করতে হবে,” বলেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করা গেলে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য লজ্জা বা ভয় না পেয়ে সময়মতো স্ক্যান করাতে হবে।”
তিনি আরও জানান, ৩০ বছরের নিচের নারীদের মধ্যেও এখন স্তন ক্যান্সার শনাক্ত হচ্ছে, তাই বয়স বিবেচনা না করে উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...