প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 9:48 PM
রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন (২৫) হত্যাকাণ্ডের পেছনে উঠে এসেছে একটি ত্রিভুজ প্রেমের ভয়াবহ গল্প। হত্যাকাণ্ডের মূল চক্রী ছিল জোবায়েদের প্রেমিকা এবং তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। বর্ষা নিজেই পরিকল্পনা করেছিলেন, এবং হত্যাটি বাস্তবায়ন করেন তার প্রথম প্রেমিক মাহির রহমান।
আজ (মঙ্গলবার) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ১৯ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন পুরান ঢাকার বংশাল থানার নূরবক্স লেনের একটি বাসায় পড়ানোর জন্য যান। ওই বাসাতেই তাকে পরিকল্পিতভাবে হত্যার শিকার হতে হয়।
অতিরিক্ত কমিশনার জানান, জোবায়েদ বর্ষাকে পড়াতে গিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু একই সময় বর্ষা মাহিরের সঙ্গেও প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। এই ত্রিভুজ প্রেমের জট খুলতে বর্ষা নিজেরাই হত্যার পরিকল্পনা করে। বর্ষা জানতো, একদিকে মাহির, অন্যদিকে জোবায়েদ—যে কাউকেই ছাড়তে হবে। শেষপর্যন্ত, মাহিরের চাপের মুখে বর্ষা ঠিক করে নেয়, সে যদি জোবায়েদকে সরাতে না পারে, তবে মাহিরের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারবে না।
২৬ সেপ্টেম্বর মাহির বিষয়টি জানতে পেরে বর্ষাকে চাপ প্রয়োগ করে। তারপরই, ১৯ অক্টোবর সেদিন মাহির এবং তার বন্ধু ফারদীন আহমেদ আয়লান মিলে হত্যার প্রস্তুতি নেয়। তারা একটি ছুরি কিনে নেয়, এবং বর্ষার বাসায় অবস্থান নেয়। সেদিন রাতেই বর্ষা নিজেই জোবায়েদকে বাসায় ডেকে আনে। তর্কবিতর্কের একপর্যায়ে, মাহির তার ব্যাগ থেকে ছুরি বের করে জোবায়েদের গলায় আঘাত করে।
অতিরিক্ত কমিশনার জানান, জোবায়েদ মৃত্যুর আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকাকালে তাকে রক্ষার জন্য বর্ষার কাছে আকুতি জানিয়েছিলেন, কিন্তু বর্ষা তার রক্তাক্ত অবস্থায় একথা বলেন, “তুমি না সরলে আমি মাহিরের হতে পারবো না।” কয়েক মিনিট পরেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জোবায়েদের মৃত্যু হয়।
এই ঘটনায় মাহির ও আয়লানকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তে জানা যায়, এক আঘাতেই মৃত্যু ঘটে। তদন্তের সূত্রে পুলিশ আরও জানতে পারে, মাহির এবং বর্ষার সম্পর্ক প্রায় দেড় বছরের পুরনো ছিল। বর্ষার মানসিক অবস্থাও বেশ জটিল ছিল; সে যে কাউকে ভালোবাসতে পারত, যখন যাকে কাছে পেত, তাকেই ভালোবাসার কথা বলত। তার মানসিক অবস্থার কারণে, মাহিরকে বলেছিল, “জোবায়েদকে সরাতে না পারলে আমি তোমার হতে পারবো না।”
এছাড়া, এক প্রশ্নের উত্তরে এসএন নজরুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক ঘটনা জড়িত নয়, এটি একটি নিছক ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বের ফল।
ঘাতক মাহিরকে তার মায়ের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছিল, যা পুলিশের একটি কৌশল ছিল। তিনি বলেন, "আমরা তার পরিবারের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে তাকে থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছি।"
এদিকে, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, বর্ষা তদন্তে নিশ্চিত করেছে, হত্যার সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। সিঁড়িতে ছুরিকাঘাতের পর, জোবায়েদ দরজায় ধাক্কা দেয় এবং কলিংবেল বাজায়, তবে শেষ পর্যন্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
নিহত জোবায়েদ হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে, এবং সোমবার (২০ অক্টোবর) তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...